শেয়ারFacebookWhatsApp

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: "কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠিত হয় নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

উত্তর

"কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠিত হয় নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।

উত্তর

মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকার সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে ১১টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টর গঠিত ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, পাবনা, রাজশাহী, বগুড়া জেলা নিয়ে। ২০০০ নিয়মিত এবং ২০০০ গেরিলাসহ মোট ৪০০০ সদস্য নিয়ে গঠিত ছিল এ সেক্টর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশের মত মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে বিভিন্ন পর্যায়ে সাহায্য করে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়লে আতঙ্কিত মানুষ ভারতীয় সীমান্তের দিকে ধাবিত হয়। এ আকস্মিক মানবিক বিপর্যয়ের মুহূর্তে ভারত তৎক্ষণাৎ তার সীমান্ত উন্মুক্ত করে দেয়। ভারতের প্রথম প্রতিক্রিয়া ছিল এরূপ: "বাঙালি নিধনযজ্ঞের মুখে বিশ্ববিবেক নিরব দর্শকের ভূমিকা নিতে পারে না" (Robert Jackson, South Asia Crisis, New Delhi 1974, P 150)। ২৫ মার্চের পর প্রতিদিন গড়ে ২০- ৪৫ হাজার মানুষ ভারতে আশ্রয় নেয়। পরবর্তী কয়েক মাসের মধ্যেই আশ্রয়গ্রহণকারীর সংখ্যা কোটিতে গিয়ে পৌঁছে। বিপুলসংখ্যক শরণার্থীর ব্যয় নির্বাহে পশ্চিম বঙ্গের জনগণ 'বাংলাদেশ সেবা সংঘ' 'স্বাধীন বাংলা সংগ্রাম সহায়ক সমিতি' নামে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভারত সরকার ব্যয় নির্বাহের লক্ষ্যে শরণার্থী কর আরোপ করে। উদ্দীপকে লক্ষণীয় আইএস হামলায় ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে অবস্থান নেয়। তুরস্ক তাদের সাধ্যমত সাহায্য করে। এ বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার বিষয়টিই স্মরণ করিয়ে দেয়।

উত্তর

উক্ত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে উক্তিটি যথার্থ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত একপর্যায়ে তার সীমান্ত উন্মুক্ত করে দেয়, বাংলাদেশ সরকারকে অবাধে ভারতীয় এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেয়। অস্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। শরণার্থী শিবির স্থাপনের পাশাপাশি মে মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW (Research and Analysis Wing) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয় 'মুজিব বাহিনী'। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, প্রবাসী সরকার গঠন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় জনগণের পক্ষ থেকে এই ন্যায়যুদ্ধে সর্বাত্মক সহানুভূতি ও সাহায্যের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, " This house wishes to assure them that their struggle and sacrifices will receive the whole-hearted sympathy and support of the people of India" পাকিস্তান তার সশস্ত্রবাহিনীর সর্বাত্মক শক্তিমত্তা নিয়োগ করে। ভারতীয় ৮ ডিভিশন, ৩ বিগ্রেডের বিপরীতে পাকিস্তানের ছিল ৩ ডিভিশন ও ১টি বিগ্রেড। পাশাপাশি বাংলাদেশের ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বেচ্ছাসেবক ছিল। স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে যে আক্রমণ চালায়, তার বিপরীতে পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনায় প্রেক্ষিতে বলা যায়, চূড়ান্ত পর্যায়ে যুদ্ধে সরাসরি অংশ নিয়ে ভারত বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে।
HSCHistory 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।