উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য পুস্তকের কোন ঘটনার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য পুস্তকের বিভিন্ন ও ব্যক্তিবর্গের সহযোগিতা ও সমর্থনের মিল পাওয়া যায়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে সমগ্র বাংলাদেশে সংকটাপন্ন অবস্থা বিরাজ করছিল। তারা নির্বিচারে গণহত্যা শুরু করলে প্রায় এক কোটি মানুষ হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ করে। এ সময় ভারতের ৭টি রাজ্য সরকার, ২৪টি সংগঠন ও ১২টি আন্তর্জাতিক সংস্থা শরণার্থীদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও তৎকালীন পপ সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটন এর মত বিখ্যাত তারকাদের নিয়ে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্ক এর মেডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয় বিখ্যাত লাইভ অনুষ্ঠান “কনসার্ট ফর বাংলাদেশ”। অনুষ্ঠানটির উদ্যোগ নিয়েছিলেন ভারতীয় সেতারবাদক পন্ডিত রবি শঙ্কর। এই অনুষ্ঠানের অর্জিত সকল অর্থ বাংলাদেশের জন্য উৎসর্গ করেন উক্ত শিল্পীরা। উদ্দীপকেও দেখা যায়, ২০২২ সালের আকস্মিক বন্যায় বিভিন্ন অঞ্চল সংকটের মুখোমুখি হয় এবং নিদারুণ কষ্টে দিনাতিপাত করে। এসময় বেশ কিছু সংগঠন ও ব্যক্তিবর্গ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অর্জিত অর্থ নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়ায়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য পুস্তকের বিভিন্ন ও ব্যক্তিবর্গের সহযোগিতা ও সমর্থনের মিল পাওয়া যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য পুস্তকের কোন ঘটনার মিল পাওয়া যায়…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর