উক্ত কর্মকান্ডের ঐতিহাসিক গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ কর।
উত্তর: উক্ত কর্মকাণ্ড তথা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকান্ডের ঐতিহাসিক গুরুত্ব নিম্নে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো : বিভিন্ন সংগঠন ও সংস্থাসমূহের উদ্যোগে বাংলাদেশের মানবিক সংকট ও স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার অল্প সময়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। যার ফলে অল্প সময়ে বিভিন্ন স্থানে বাংলাদেশের পক্ষে যেমন মানবিক আবেদন সৃষ্টি হয় তেমনি পাকিস্তানের বর্বরতার খবরটিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্বজনমত গড়ে ওঠে এবং জনসমর্থনের ফলে বিভিন্ন দেশের সরকারের উপর বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রদর্শনের চাপ পড়ে। এছাড়াও বাংলাদেশে সংকটাপন্ন অবস্থায় আশ্রয় নেয়া এক কোটি শরণার্থীর সহায়তায়ও বিভিন্ন প্রতিষ্ঠানে এর উদ্যোগ ছিল অত্যন্ত উপকারী। এ সময় ভারত সরকার বাংলাদেশের শরণার্থী সমস্যাটিকে মানবিক বিপর্যয়সংক্রান্ত সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। যার ফলে জাতিসংঘের দুইটি মিশন বাঙ্গালীদের জন্য হয়ে কাজ করে। একটি ভারতের শরণার্থী শিবিরে, অন্যটি পূর্ব পাকিস্তানে। এর ফলে বাঙালিরা সংকটাপন্ন সময়েও বিভিন্ন সহযোগিতা পায়। তাই বলা যায়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকান্ডের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত কর্মকান্ডের ঐতিহাসিক গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে নিরূপণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর