উদ্দীপকের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন দেশের প্রচার মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ? উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের প্রচার মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ।বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে ভারতীয় গণমাধ্যম। বিশেষত প্রিন্টমিডিয়া ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সবসময় পাশে ছিলো। উদ্দীপকের রাশিয়ার আক্রমণে ইউক্রেনের বহু মানুষ আহত নিহত হচ্ছে। সেগুলো কাতারের টিভি চ্যানেল আল জাজিরা তা প্রচার করছে। এছাড়া আরও কয়েকটি মিডিয়া বা সংবাদপত্র প্রচার করে। আল জাজিরাসহ সংবাদপত্রের মাধ্যমে বিশ্বে জনমত সৃষ্টি ও সাহায্য উদ্ধার কাজে আসার জন্য মানুষের প্রতি আহ্বান জানান। এভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মিডিয়া বা সংবাদপত্র বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করে। তারা পাকিস্তানের বর্বরতম হত্যা ও লুটপাটের খবরাখবর বিশ্বে প্রচার করতে থাকে। যাতে করে বিশ্বের মানুষ বাংলাদেশের জনগণের প্রকৃত দৃশ্য দেখতে পারে এবং সাহায্য করতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যেসব পত্রিকা বা প্রচার মাধ্যমে খবর প্রচার করেছিল সেগুলোর মধ্যে আনন্দবাজার, অমৃতবাজার, নিউজ এজ, দ্যা হিন্দুস্তান, দ্যা টাইমস অব ইন্ডিয়া প্রভৃতি অন্যতম। এগুলো মুক্তিকামী জনতার মুখপাত্র হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে। ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নসহ 'প্রভৃতি রাষ্ট্রের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রচার করে।সুতরাং বলতে পারি, উদ্দীপকের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রচার মাধ্যমের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রচার মাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন দেশের প্রচার ম…
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর