সরকারি আনুকূল্যের কারণে উক্ত দেশের প্রচার মাধ্যমের পক্ষে মুক্তিযুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করার সম্ভব হয়েছে-কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: সরকারি আনুকূল্যের কারণে উক্ত দেশের অর্থাৎ ভারতের প্রচার মাধ্যমের পক্ষে মুক্তিযুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হয়েছে। উক্তিটি যথার্থ।মুক্তিযুদ্ধের সময় ভারতীয় প্রচার মাধ্যমের ইতিবাচক ভূমিকা পালন সম্ভব হয়েছিল ভারত সরকারির সরাসরি সমর্থনের কারণে। ভারত সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ পক্ষে অবস্থান নেয় এবং বাংলাদেশ সমর্থনের জন্য ভারতের প্রচার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম থেকেই ভারত সমর্থন করা শুরু করে তাদের প্রচার মাধ্যমে প্রচারণা শুরু করে। যুদ্ধ শুরু হওয়ায় বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করে। ভারতে এই শরণার্থীদের সহায়তার জন্য ভারত সরকারের আনুকূল্যের কারণে তাদের প্রচার মাধ্যম বিশ্বের কাছে আবেদন জানায়। উদ্দীপকের আল জাজিরাসহ অন্যান্য প্রচার মাধ্যমে যেমন রাশিয়ার ইউক্রেনে আক্রমণের কথা, আহত, নিহত ও শরণার্থীদের কথা তুলে ধরে। ঠিক ভারতেও তাদের প্রচার মাধ্যমে বাংলাদেশের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও শরণার্থীদের জন্য সহায়তা করার জন্য প্রচার শুরু করে। ফলে দেখা যায়, খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, বিশ্বের নজরে আসে।সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে, ভারত সরকারের আনুকূল্য ছিল বলেই প্রচার মাধ্যমের পক্ষে মুক্তিযুদ্ধের ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
সরকারি আনুকূল্যের কারণে উক্ত দেশের প্রচার মাধ্যমের পক্ষে মুক্তিযুদ্…
উদ্দীপক
দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর