উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিশেষ ভূমিকা পালনের সাথে মিল রয়েছে।পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান। জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যও বলেন। সোভিয়েত পত্রপত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কাহিনি ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব সোভিয়েত ইউনিয়ন তিনবার ভেটো প্রদান করে বাতিল করে দেয়। অর্থাৎ 'ভেটো' ক্ষমতাসম্পন্ন সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি ভূমিকা রাখে। আমাদের পক্ষে জাতিসংঘে তিনবার ভেটো প্রয়োগ, অত্যাধুনিক অস্ত্র সরবরাহ ও মার্কিনীদের পাঠানো সপ্তম নৌবহরের বিপক্ষে নৌবহর পাঠিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে সোভিয়েত ইউনিয়ন। উদ্দীপকে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার আক্রমণ নিয়ে যেমন বৃহৎ শক্তির মধ্যে একটি দেশ পূর্ব তিমুরের পক্ষে সমর্থন জানায় তেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া বাংলাদেশের পক্ষে সমর্থন জানায়।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে সাবেক সোভিয়েত ইউনিয়নের সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর