উক্ত ঘটনায় বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বের বৃহৎ শক্তিগুলোর ভূমিকা ছিল পক্ষে-বিপক্ষে অর্থাৎ মিশ্র। কিছু দেশ সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, আবার কিছু দেশ পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।সোভিয়েত ইউনিয়নের ভূমিকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেন। তৎকালীন রাষ্ট্রপতি পদগর্নি পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে বাংলাদেশের ওপর অমানবিক নির্যাতন ও রক্তপাত বন্ধের জন্য চিঠি পাঠান। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানের বিরুদ্ধে জাতিসংঘে ভেটো প্রদান করেন।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নেয়। যুক্তরাষ্ট্র অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী ছিলেন। যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে পারমাণবিক অস্ত্রে সজ্জিত সপ্তম নৌবহর পাঠান। তারা যুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুইবার যুদ্ধ বিরতি প্রস্তাব করেন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেটোতে তা নাকচ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রথম থেকেই পাকিস্তান সমর্থন করে বিভিন্ন সহায়তা করে আসে। তবে তারা শেষ দিকে শান্তির জন্য আহ্বান জানান। তাছাড়া মার্কিন জনগণ বাংলাদেশের পক্ষে ছিলেন।চীনের ভূমিকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিনদের মতো চীনও পাকিস্তানপন্থি ছিল। চীনের রাষ্ট্রপতি বলেন ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে ও পাকিস্তানে সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা রক্ষায় চীনা সরকার ও জনগণ পাশে থাকবে।ব্রিটেনের ভূমিকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্রিটেন শুরু থেকেই নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেন। ব্রিটিশ সরকার নিরপেক্ষ থাকলেও দেশটির পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তারা বিভিন্ন ক্ষেত্রে সহানুভূতিশীল ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনায় বৃহৎ শক্তিবর্গের ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর