উদ্দীপকের ঘটনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন দেশে আশ্রয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তুরস্ক ও জর্ডানে কুয়েতি শরণার্থীদের আশ্রয় নেওয়ার সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাঙালিদের ভারতে আশ্রয় নেওয়ার সাদৃশ্য রয়েছে।উদ্দীপক হতে আমরা জানতে পারি, ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েত আক্রমণ করলে কুয়েত হতে হাজার হাজার শরণার্থী এ সময় পার্শ্ববর্তী দেশ তুরস্ক ও জর্ডানে আশ্রয় নেয়। একইভাবে দেখা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী নয় মাস ধরে পাকিস্তানি দখলদার বাহিনীর নারকীয় গণহত্যা, লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞের শিকার লক্ষ লক্ষ মানুষ প্রাণ বাঁচাতে নিরাপত্তার সন্ধানে বিভিন্ন পথে পাশের দেশ ভারতের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে আশ্রয়ের আশায় জড়ো হতে থাকে। এসব শরণার্থীর বড় অংশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আশ্রয় নেয়। ১৯৭১ সালের শরণার্থীদের সংখ্যা ত্রিপুরার জনসংখ্যার প্রায় সমান হয়ে যায়। ডিসেম্বর পর্যন্ত এ শরণার্থীদের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ১ কোটিতে দাঁড়ায়। ভারত সরকার এসব শরণার্থীদের জন্য জরুরি ভিত্তিতে শিবির গড়ে তোলে। এ শিবিরগুলোতে তখন খাদ্য, পানীয়, ওষুধপত্রের অভাব এবং কলেরা, মহামারী ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয়। এসব শরণার্থীদের কল্যাণে ভারত সরকার তার নিজস্ব তহবিল থেকে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় করে। ভারতের শরণার্থী শিবিরগুলো পূর্ণ হয়ে গেলে শরণার্থীরা খোলা আকাশের নিচে, রাস্তায়, ফুটপাতে ও রেলস্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন দেশে আশ্রয়…
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর