বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত দেশের ভূমিকা পর্যালোচনা কর।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত দেশের অর্থাৎ ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্ববহ।ভারতের কোলঘেঁষে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবস্থান হওয়ার 'কারণে একমাত্র ভারতই বাংলাদেশের নিকটতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সংগত কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র রাষ্ট্র ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, শরণার্থীদের আশ্রয় দান, খাদ্য-সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান, অস্ত্র সরবরাহ এবং 'সর্বশেষ যৌথ বাহিনী গঠন, কলকাতায় প্রবাসী সরকার গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল সর্বাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের মুখে পাক বাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।পরিশেষে বলা যায়, ভারতের সর্বাত্মক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত দেশের ভূমিকা পর্যালোচনা কর।
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর