বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? মতামত দাও।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকাকে আমি দায়িত্বহীনতার পরিচয় বলে মূল্যায়ন করব।কেননা, জাতিসংঘ বিশ্বশান্তি এবং মানবতাবিরোধী কার্যক্রমের রক্ষক হয়েও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তারা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করেনি। পাকিস্তান হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তারা নিরব দর্শকের ভূমিকা পালন করে।লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী মানবকল্যাণের কথা তখন তাদের মনে উদয়-হয়নি। এছাড়া যুদ্ধ ও উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে তারা যাত্রা শুরু করলেও বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ বন্দের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। প্রায় ১ কোটি শরণার্থীর ভিড়ে জর্জরিত ভারতের বন্ধু' রাষ্ট্রসমূহ রাশিয়া, পোল্যান্ড প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘকে বাংলাদেশের পাকহানাদার বাহিনীর গণহত্যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানায়। তখনও জাতিসংঘ দায়িত্বহীনের মতো নিরবতা পালন করেছিল। এমনকি বাংলাদেশে পাকহানাদার বাহিনীর বর্বোরোচিত আক্রমণ, নিপীড়ন এবং নির্যাতনে জাতিসংঘের নিরবতা দেখে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মনেও হতাশার সৃষ্টি হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার নামক একটি কার্যকরী সরকার থাকলেও জাতিসংঘ বাংলাদেশের এ সরকার ও রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিসংঘের যে দায়িত্ব পালন করার কথা ছিল তা তারা পালন করেনি। তাই এক্ষেত্রে তাদের ভূমিকাকে দায়িত্বহীন বলাই সমীচীন হবে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করব…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর