শুধু সামরিক নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য- উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: "শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির অর্থাৎ ভারতের ভূমিকা ছিল অগ্রগণ্য”- উক্তিটি যথার্থ।ভারতের কোলঘেঁষে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে একমাত্র ভারতই বাংলাদেশের নিকটতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সংগত কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভুমিকা অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র রাষ্ট্র ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, শরণার্থীদের আশ্রয় দান, খাদ্য সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান, অস্ত্র সরবরাহ এবং সর্বশেষ যৌথ বাহিনী গঠন, কলকাতায় প্রবাসী সরকার গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল সর্বাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের মুখে পাক বাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।পরিশেষে বলা যায়, ভারত শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও ভারতের সর্বাত্মক ভূমিকা ছিল অগ্রগণ্য। এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
শুধু সামরিক নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রেও দেশটির ভূমিকা ছিল অগ্রগণ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর