'উক্ত আন্দোলনের মাধ্যমে অর্জিত ভাষাটি পৃথিবীতে দেশটির মর্যাদা বৃদ্ধি করেছে'- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত ভাষাটি তথা বাংলা ভাষাটি পৃথিবীতে দেশটির অর্থাৎ বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে- উক্তিটি যথার্থ।পূর্ব পাকিস্তান তথা বাঙালির জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে ঐক্যবদ্ধ করে। ভাষাকেন্দ্রিক এ ঐক্যেই জাতীয়তাবাদের মূলভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হয়ে আসছে। প্রতিবছর ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে নগ্ন পায়ে হেঁটে ফুল অর্পণ করে আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাঙালি জাতির কাছে এটি একটি শোকের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারির শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে ৬০০০-এর বেশি ভাষা রয়েছে। কিন্তু মাতৃভাষার জন্য কোনো জাতি বুকের তাজা রক্ত বিলিয়ে দেয়নি এবং জীবনও উৎসর্গ করেনি। তাই ২১ ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সব ভাষার মানুষ যেন অন্য ভাষা বা সংস্কৃতির প্রতি সম্মান জানায় সেই সুযোগ করে দেওয়া হয়। পৃথিবীর সকল জাতি ২১ যে সুখারি নিজ নিজ ভাষার গুরুত্ব উপলব্ধি করার সুযোগ পেয়েছে। ফলে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি পেয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'উক্ত আন্দোলনের মাধ্যমে অর্জিত ভাষাটি পৃথিবীতে দেশটির মর্যাদা বৃদ্ধ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর