উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক রাষ্ট্রের সাথে তোমার পাঠ্যবইয়ের আলোকে কোন দেশের ভূমিকাকে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা প্রতিফলন ঘটেছে।পাঠ্যবই হতে আমরা জানতে পারি, মুক্তিযুদ্ধের সময়, ভারত সরকার আশ্রয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ নানারকম সহযোগিতা করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে। ভারত সরকার অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও নানা ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করেছিল। শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হালকা অস্ত্র দিয়ে ট্রেনিং, কলকাতায় প্রবাসী সরকার গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল বর্ণনাতীত। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে আসে। প্রায় ১ কোটি শরণার্থীর সাহায্যের জন্য ভারত নিজস্ব তহবিল থেকে অনেক অর্থ ব্যয় করে। মুক্তিযুদ্ধের শেষদিকে ভারত সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের স্বাধীনতা অর্জনকে সহজ করে তোলে।উদ্দীপকে আমরা লক্ষ করি যে, ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ও স্পেন সর্বাত্মকভাবে আমেরিকাকে সহায়তা করেছে, যা দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার প্রতিফলন ঘটেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক রাষ্ট্রের সাথে তোমার পাঠ্যবইয়ের আলোকে কো…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর