শেয়ারFacebookWhatsApp

উক্ত কর্মকাণ্ড বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল- মতামত দাও।

উত্তর: হ্যাঁ, উক্ত কর্মকাণ্ড অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সাহায্যের জন্য আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল। উক্তিটি সত্য। কেননা, আন্তর্জাতিক পরিমন্ডলে এসব সংগঠন ও সংস্থাসমূহের উদ্যোগে বাংলাদেশের মানবিক সংকট এবং স্বাধীনতা অর্জনে প্রচেষ্টার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে করে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত মানবিক আবেদন সৃষ্টি হয়, একইসাথে পাকিস্তানি বর্বরতার খবরটিও অধিক বিস্তৃতভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে কোমলমতি জনমানুষের চাপে প্রত্যেকটি দেশের সরকারের প্রতি বাংলাদেশকে সমর্থনের জন্য চাপ সৃষ্টি হয়। এক্ষেত্রে আশ্রিত শরণার্থীদের ভরণ-পোষণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাও ছিল প্রশংসনীয়। যার ফলে মানবিক বিপর্যয় রোধকল্পে জাতিসংঘের দুটি মিশন কাজ শুরু করে। একটি ভারতের শরণার্থী শিবিরগুলোতে অন্যটি পূর্ব পাকিস্তানে। এর ফলে শরণার্থী শিবিরের মানবিক দুর্যোগ দূর হওয়ার পাশাপাশি স্বাধীনতা অর্জনের পথও প্রশস্ত হয়। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানটির ঐতিহাসিক গুরুত্ব যে অপরিসীম তা নিঃসন্দেহে বলা যায়। কেননা উক্ত কর্মকাণ্ড বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উক্ত কর্মকাণ্ড বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল- মতামত দাও।

উদ্দীপক

মেগালানে স্বৈরশাসক নির্বিচারে গণহত্যা শুরু করলে বিশ্ববাসী এর তীব্র নিন্দা জানায়। মেগালানের জনগণকে সহায়তা করার জন্য পাশের দেশের একজন বিখ্যাত সংগীত শিল্পী ও তার দল এক সংগীত সন্ধ্যার আয়োজন করে। উক্ত অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ তারা মেগালানের অসহায় জনগণকে দান করে।

Rajshahi · 2025

উত্তর

মুক্তিযুদ্ধে দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

উত্তর

১৯৫৯ সালের ২৬ অক্টোবর জেনারেল আইয়ুব খান তার 'মৌলিক গণতন্ত্র' আদেশ ঘোষণা করেন। মৌলিক গণতন্ত্র ব্যবস্থাধীনে পাকিস্তানের উভয় অংশ থেকে ৪০,০০০ করে মোট ৮০,০০০ ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে দেশের নির্বাচকমণ্ডলী গঠিত হয়। এদের দ্বারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যবৃন্দের নির্বাচনের বিধান করা হয়। এ পদ্ধতিতে পরোক্ষ নির্বাচন পদ্ধতি সৃষ্টি করে নাগরিকদেরকে প্রত্যক্ষ ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়।

উত্তর

উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে আমার পাঠ্যবইয়ের যে কর্মকাণ্ডের মিল রয়েছে সেটি হচ্ছে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নির্বিচারে গণহত্যা শুরু করে, তখন প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে। এসময় ভারতের ৭টি রাজ্য সরকার, ২৪টি ভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও ১২টি আন্তর্জাতিক সংস্থা শরণার্থীদের ত্রাণ তৎপরতায় অংশ নেয়। এসময় ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগ ও আহ্বানে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয় বিখ্যাত লাইভ অনুষ্ঠান 'কনসার্ট ফর বাংলাদেশ'। এ আয়োজনটিতে অংশ নিয়েছিলেন পপ সংগীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জজ হ্যারিসন, এরিক ক্ল্যাপটনের মতো বিখ্যাত তারকারা। বিখ্যাত ও লাইভ অনুষ্ঠানে অর্জিত সকল অর্থ বাংলাদেশের শরণার্থী শিবিরের উদ্দেশ্যে উৎসর্গ করেন সাংস্কৃতিক এ আয়োজক শিল্পীরা। এভাবে দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থা' সংগঠনের অভিনব উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় সে যাত্রায় শরণার্থী হিসেবে টিকে থাকতে সক্ষম হয়েছিল সেসময় প্রায় ১ কোটি রাঙালি নিরুপায় নারী-শিশু-বৃদ্ধ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যপুস্তকের 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানের মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, উক্ত কর্মকাণ্ড অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সাহায্যের জন্য আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ' বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল। উক্তিটি সত্য। কেননা, আন্তর্জাতিক পরিমন্ডলে এসব সংগঠন ও সংস্থাসমূহের উদ্যোগে বাংলাদেশের মানবিক সংকট এবং স্বাধীনতা অর্জনে প্রচেষ্টার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে করে প্রত্যন্ত পর্যায় পর্যন্ত মানবিক আবেদন সৃষ্টি হয়, একইসাথে পাকিস্তানি বর্বরতার খবরটিও অধিক বিস্তৃতভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে কোমলমতি জনমানুষের চাপে প্রত্যেকটি দেশের সরকারের প্রতি বাংলাদেশকে সমর্থনের জন্য চাপ সৃষ্টি হয়। এক্ষেত্রে আশ্রিত শরণার্থীদের ভরণ-পোষণের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাও ছিল প্রশংসনীয়। যার ফলে মানবিক বিপর্যয় রোধকল্পে জাতিসংঘের দুটি মিশন কাজ শুরু করে। একটি ভারতের শরণার্থী শিবিরগুলোতে অন্যটি পূর্ব পাকিস্তানে। এর ফলে শরণার্থী শিবিরের মানবিক দুর্যোগ দূর হওয়ার পাশাপাশি স্বাধীনতা অর্জনের পথও প্রশস্ত হয়। সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানটির ঐতিহাসিক গুরুত্ব যে অপরিসীম তা নিঃসন্দেহে বলা যায়। কেননা উক্ত কর্মকাণ্ড বিশ্ববাসীকে নাড়া দিয়েছিল।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।