উদ্দীপকে বর্ণিত যুদ্ধবিধ্বস্ত দেশটির সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত যুদ্ধ বিধ্বস্ত দেশটি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর নির্বিচারে গণহত্যা শুরু করে। 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকায় যে গণহত্যা শুরু হয়েছিল, সেটি আরও ব্যাপক আকার ধারণ করে ১৬ ডিসেম্বর পর্যন্ত সমগ্র দেশব্যাপী চলতে থাকে। এসময় পাকিস্তানি সামরিক বাহিনী নির্যাতন, গণহত্যা আর ধ্বংসলীলায় মেতে উঠেছিল। তবে ২৫ মার্চ গণহত্যার পর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা সোচ্চার হয়ে ওঠে। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এ সরকারের স্বীকৃতি পাবার সকল বৈধতা থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধকালীন - সময়ে জাতিসংঘ মুজিবনগর সরকারকে স্বীকৃতি প্রদান করেনি। এমনকি নারকীয় হত্যাযজ্ঞ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন ৫টি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা ছিল সীমিত। অতএব এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত যুদ্ধবিধ্বস্ত দেশটি হচ্ছে বাংলাদেশ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত যুদ্ধবিধ্বস্ত দেশটির সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের আলোকে…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর