'Enemy's Enemy is my friend [গণিত] তত্ত্বটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকায় কীভাবে প্রয়োগ হয়েছিল? যুক্তি প্রদর্শন কর।
উত্তর: Enemy's Enemy is my friend [গণিত] তত্ত্বটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকায় বিশেষভাবে প্রয়োগ হয়েছিল- উক্তিটি যথার্থ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তিবর্গ নিজ নিজ ভাবমূর্তির সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ঘটনার মূল্যায়ন করে থাকে। মুক্তিযুদ্ধে পরাশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়ন প্রথম প্রকাশ্যে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের নিন্দা জানায় । আর মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই পাকিস্তানের পক্ষে তার নীতি ঘোষণা করে। চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহযোগিতা অযৌক্তিক হিসেবে তুলে ধরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সোভিয়েত ইউনিয়নের সমর্থন করার অন্যতম কারণ হচ্ছে রুশ-চীন বিরোধ। সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও দুদেশের মধ্যে সম্পর্ক ছিল চরম বৈরিতার। অবস্থাটা এমন ছিল যে, কোনো একটি দেশ সোভিয়েতে ইউনিয়নের মিত্র হলে সে দেশটি চীনের শত্রুতে পরিণত হবে। আর এ কারণেই পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় তা সোভিয়েত ইউনিয়নের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চীন- পাকিস্তান মৈত্রী সুপ্রতিষ্ঠিত হওয়ায় সোভিয়েত ইউনিয়ন অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে। এছাড়াও সে সময়ে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ বিদ্যমান ছিল যার ফলে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'Enemy's Enemy is my friend তত্ত্বটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর