শেয়ারFacebookWhatsApp

“উক্ত যুদ্ধে 'খ' দেশের অবদান চিরস্মরণীয়”— উক্তিটি বিশ্লেষণ করো ।

উত্তর: “উক্ত যুদ্ধে তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'খ' দেশ অর্থাৎ ভারতের অবদান চিরস্মরণীয়”- উক্তিটি যথার্থ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। বাঙালি শরণার্থীদের আশ্রয় দান, যুদ্ধের প্রশিক্ষণসহ অস্ত্র ও রসদ সরবরাহ এবং বহির্বিশ্বে পাকিস্তানি বর্বরতার ভয়াবহতা প্রকাশে ভারত সরকারের অবদান অনস্বীকার্য। দেশটির প্রত্যক্ষ সহায়তা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই চিরন্তন বাক্যটির প্রতিফলন আক্ষরিক অর্থেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থন ও সীমাহীন ত্যাগের মধ্যে প্রতিভাত হয়ে উঠেছিল। এ সময় ভারত সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হয় নি, বরং বাঙালি শরণার্থীদের আশ্রয় দানে এগিয়ে এসেছিল। ভারতের সংবাদপত্র ও প্রচারমাধ্যমগুলোও পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নিধনের সংবাদ প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করে। ভারতীয় প্রচারমাধ্যমের সংবাদ দ্রুত বহির্বিশ্বে প্রচার হলে বিশ্ব জনমত সোচ্চার হয়ে উঠে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের জন্য ২৪ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। বাঙালি শরণার্থীদের চাপে ভারত সরকার দিশেহারা হয়ে জাতিসংঘে পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি উত্থাপন করে। কিন্তু পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণচীনের বন্ধুরাষ্ট্র হওয়ায় জাতিসংঘের নেতিবাচক ভূমিকায় ভারত সরকার মর্মাহত হয়। বাংলাদেশে পাক-হানাদার বাহিনীর নির্যাতন বন্ধে জাতিসংঘের আশানুরূপ সাড়া না পেয়ে ভারত পাক-হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বীভৎস ঘটনা প্রচারমাধ্যমে বিশ্ববাসীর নিকট তুলে ধরে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতে পাকিস্তানের আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠন করে। এদিন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মোড় ঘুরে যায় । পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করে বন্ধুরাষ্ট্র ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

“উক্ত যুদ্ধে 'খ' দেশের অবদান চিরস্মরণীয়”— উক্তিটি বিশ্লেষণ করো ।

উদ্দীপক

'ক' দেশের স্বাধীনতা যুদ্ধে 'খ' দেশ নানাভাবে সহায়তা করে। যুদ্ধ কবলিত 'ক' দেশের বিপুল পরিমাণ শরণার্থীদের তারা আশ্রয় দেয়। 'খ' দেশের জনগণ এবং প্রচারমাধ্যমও যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 'ক দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে উক্ত দেশের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবিক কার্যক্রম পরিচালনায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় । ভারতে আশ্রিত শরণার্থীদের ভরণ-পোষণের ক্ষেত্রে জাতিসংঘ অনন্য অবদান রাখে। মুক্তিযুদ্ধকালীন শরণার্থী সমস্যা সমাধানে ইন্দিরা গান্ধীর তৎপরতায় এ বিষয়টি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংকট থেকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়। ইন্দিরা গান্ধী এ শরণার্থী সমস্যাকে জাতিসংঘে মানবিক বিপর্যয় সংক্রান্ত সমস্যা হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ফলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) শরণার্থী সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। মানবিক বিপর্যয় রোধকল্পে জাতিসংঘের দুটি মিশন কাজ শুরু করে। একটি ভারতের শরণার্থী শিবিরগুলোতে এবং অন্যটি পূর্ব পাকিস্তানে। এছাড়াও জাতিসংঘের সহযোগী সংগঠন 'ইউনিসেফ' শিশু খাদ্য কর্মসূচি হাতে নিয়ে মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়ায়।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মুক্তিযুদ্ধে 'খ' দেশের অর্থাৎ ভারতীয় প্রচারমাধ্যম ও জনগণের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের পাশাপাশি ভারতীয় জনগণ তথা শিল্পী-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বেসরকারি পর্যায়েও ব্যাপক ভূমিকা রেখেছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে ৮ এপ্রিল বাংলাদেশ-ভারত সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সমিতি গঠিত হয় । ভারতের বিখ্যাত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশংকর আমেরিকার লস এঞ্জেলস- এ বাংলাদেশ কনসার্টের আয়োজন করে দশ লাখ ডলার ইউনিসেফকে দিয়েছিলেন শরণার্থী শিবিরের শিশুদের জন্য। মকবুল ফিদা হুসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ছবি এঁকে বোম্বের রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন শরণার্থীদের সাহায্য করার জন্য। বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায় ও গণেশ পাইনের মতো খ্যাতিমান শিল্পীরা ফুটপাতে দাঁড়িয়ে মাসের পর মাস বাংলাদেশের ওপর ছবি এঁকে বিক্রি করেছেন এবং ছবি বিক্রির টাকা শরণার্থী শিবিরে পৌছে দিয়েছেন। অন্নদাশংকর রায়, মৈত্রেয়ী দেবী, শান্তিময় রায়, সুভাষ মুখোপাধ্যায়, প্রণব রঞ্জন রায়, তরুণ সান্যাল, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, রমেন মিত্র প্রমুখ কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন । ভারতের জনগণের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় মিডিয়ার শক্তিশালী ও যৌক্তিক প্রচারণার ফলে বিশ্বের মানুষ বুঝতে পারে যে, পূর্ব পাকিস্তানে যা ঘটছে তা পাকিস্তানের নিতান্তই কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। ভারতীয় প্রচারমাধ্যম স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা এবং নিরীহ বাঙালির বিরুদ্ধে পাকিস্তানি বাহিনীর অন্যায় আক্রমণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু তাই নয়, মুসলিম বিশ্ব এবং পশ্চিমা শক্তিবর্গকে পাকিস্তানের পর্যায়ক্রমিক অপপ্রচারের বিরুদ্ধাচরণ করা এবং বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে এবং বিশ্ব জনমত গঠনের ক্ষেত্রে ভারতের সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্দীপকেও একই বিষয় লক্ষ করা যায়। 'ক' রাষ্ট্রের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 'খ' দেশের জনগণ এবং প্রচারমাধ্যম তথা ভারতের জনগণ এবং প্রচারমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

উত্তর

“উক্ত যুদ্ধে তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'খ' দেশ অর্থাৎ ভারতের অবদান চিরস্মরণীয়”- উক্তিটি যথার্থ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। বাঙালি শরণার্থীদের আশ্রয় দান, যুদ্ধের প্রশিক্ষণসহ অস্ত্র ও রসদ সরবরাহ এবং বহির্বিশ্বে পাকিস্তানি বর্বরতার ভয়াবহতা প্রকাশে ভারত সরকারের অবদান অনস্বীকার্য। দেশটির প্রত্যক্ষ সহায়তা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করেছিল। “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই চিরন্তন বাক্যটির প্রতিফলন আক্ষরিক অর্থেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অকুণ্ঠ সমর্থন ও সীমাহীন ত্যাগের মধ্যে প্রতিভাত হয়ে উঠেছিল। এ সময় ভারত সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হয় নি, বরং বাঙালি শরণার্থীদের আশ্রয় দানে এগিয়ে এসেছিল। ভারতের সংবাদপত্র ও প্রচারমাধ্যমগুলোও পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নিধনের সংবাদ প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করে। ভারতীয় প্রচারমাধ্যমের সংবাদ দ্রুত বহির্বিশ্বে প্রচার হলে বিশ্ব জনমত সোচ্চার হয়ে উঠে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ের জন্য ২৪ অক্টোবর থেকে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। বাঙালি শরণার্থীদের চাপে ভারত সরকার দিশেহারা হয়ে জাতিসংঘে পাকিস্তান হানাদার বাহিনীর নির্যাতনমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি উত্থাপন করে। কিন্তু পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং গণচীনের বন্ধুরাষ্ট্র হওয়ায় জাতিসংঘের নেতিবাচক ভূমিকায় ভারত সরকার মর্মাহত হয়। বাংলাদেশে পাক-হানাদার বাহিনীর নির্যাতন বন্ধে জাতিসংঘের আশানুরূপ সাড়া না পেয়ে ভারত পাক-হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের বীভৎস ঘটনা প্রচারমাধ্যমে বিশ্ববাসীর নিকট তুলে ধরে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতে পাকিস্তানের আক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এবং ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠন করে। এদিন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মোড় ঘুরে যায় । পরিশেষে বলা যায়, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়ে এবং নানাভাবে সহযোগিতা করে বন্ধুরাষ্ট্র ভারত আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।