মুক্তিযুদ্ধে এসব ব্যক্তির অবদানের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মুক্তিযুদ্ধে বিভিন্ন বিদেশি ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করা হলো— বাংলাদেশের স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। দীর্ঘ নয় মাসের এই সংগ্রামে বাংলাদেশকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কিছু বিদেশি ব্যক্তিবর্গ। আমাদের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করতে তাদের অবদান ছিল অপরিসীম। ভারতের প্রখ্যাত সেতার শিল্পী পণ্ডিত রবি শঙ্করের অনুরোধে বাংলাদেশের মানুষদের সহায়তা করার জন্য জর্জ হ্যারিসন আয়োজন করেন 'কনসার্ট ফর বাংলাদেশ'। এই কনসার্টে যোগদান করেন পপ গায়ক বব ডিলার, যুদ্ধবিরোধী আন্দোলনের গায়িকা জোয়ান বায়াগ এবং ওস্তাদ আলী আকবর খান। এছাড়াও লন্ডনের বিভিন্ন স্থানে মিটিং-মিছিল সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিদেশিরা পাকিস্তানি হানাদার বাহিনীর নিন্দা করেন এবং 'বাঙালিদের সমর্থন করেন। এমনকি ১৯৭১ সালে ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট ক্রিকেট সিরিজটি ব্রিটেনের কোনো মাঠেই খেলতে পারেনি বলে পরিত্যক্ত হয়ে যায়। "এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং বিশ্বজনমত সৃষ্টি করেন। তাই বলা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জয় অর্জনে বিদেশি বন্ধুদের অবদান অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
মুক্তিযুদ্ধে এসব ব্যক্তির অবদানের যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর