বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকের মতো মিত্রদেশ কোনটি? পাঠ্যবইয়ের আলোকে উক্ত মিত্র দেশের ভূমিকা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের যে বিষয়ের সাদৃশ্য রয়েছে তা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের আশ্রয়, অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ নানা রকম সহযোগিতা করেছিল। শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের হালকা অস্ত্র দিয়ে ট্রেনিং প্রদান, কলকাতায় প্রবাসী সরকার গঠনে সহায়তা প্রদান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল বর্ণনাতীত । ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে আসে। প্রায় ১ কোটি শরণার্থীর সাহায্যের জন্য ভারত নিজস্ব তহবিল থেকে অনেক অর্থ ব্যয় করে। তাছাড়া মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারত সরাসরি সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের স্বাধীনতা অর্জনকে সহজ করে তোলে । ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে । উদ্দীপকে আমরা লক্ষ করি, ১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সর্বাত্মকভাবে আমেরিকাকে সহায়তা করেছে, যা দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার প্রতিফলন ঘটেছে ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকের মতো মিত্রদেশ কোনটি? পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর