“উক্ত মিত্রদেশের সার্বিক সহযোগিতার ফলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সহজতর হয়েছে”– বিশ্লেষণপূর্বক তোমার মতামত তুলে ধর।
উত্তর: উক্ত দেশের ভূমিকা অর্থাৎ ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল— উক্তিটি যথার্থ । ভারতের কোলঘেঁষে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের অবস্থান হওয়ার কারণে একমাত্র ভারতই বাংলাদেশের নিকটতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সংগত কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভুমিকা অপরিসীম । বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্র রাষ্ট্র ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠন, শরণার্থীদের আশ্রয় দান, খাদ্য সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান, অস্ত্র সরবরাহ এবং সর্বশেষ যৌথ বাহিনী গঠন, কলকাতায় প্রবাসী সরকার গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনে ভারত সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছিল সর্বাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে । পরিশেষে বলা যায়, ভারতের সর্বাত্মক ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল— এতে কোনো সন্দেহের অবকাশ নেই ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত মিত্রদেশের সার্বিক সহযোগিতার ফলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর