উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিদেশি ব্যক্তিবর্গের ভূমিকা বর্ণনা করো ৷
উত্তর: উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিদেশি ব্যক্তিবর্গের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল অনবদ্য। প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার প্রতি সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী লন্ডনে গিয়ে প্রবাসী বাঙালিদের সংগঠিত করেন। মুজিবনগর সরকার গঠিত হবার পর বিভিন্ন দেশে কর্মরত বাঙালি কূটনৈতিকরা পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করেন। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় ও পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার জন্য তৎপরতা চালায়। উদ্দীপকেও সেই বিষয়টির উল্লেখ রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গের মধ্যে পণ্ডিত রবি শংকর জর্জ হ্যারিসন, বব ডিলানসহ বিশ্ববিখ্যাত শিল্পীরাও অবদান রাখেন। মুক্তিযুদ্ধের জন্য অর্থ যোগান ও বাংলাদেশের অবস্থা বিশ্বব্যাপী প্রচারের জন্য তারা নিউইয়র্ক শহরে 'কনসার্ট ফর বাংলাদেশ' আয়োজন করেছিলেন। বাংলাদেশের পক্ষে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক এ এস ওডারল্যান্ড। মুক্তিযুদ্ধকালে রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নি ও প্রধানমন্ত্রী অ্যালেক্সেই কোসিগিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং সর্বপ্রথম বাংলাদেশে গণহত্যার খবর বিশ্ব দরবারে পৌঁছে দিয়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর