উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতে শরনার্থী আশ্রয়ের দিকটির মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে 'ক' রাষ্ট্রের সামরিক সরকার বর্বরতা ও গণহত্যার মাধ্যমে লক্ষ লক্ষ জনগোষ্ঠীকে দেশত্যাগে বাধ্য করে। নিরপরাধ এই বিশাল জনগোষ্ঠী তাদের জীবনের নিরাপত্তার জন্য সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করে। মানবিক কারণে দেশটি এই বিপুল সংখ্যক শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য হয়।উদ্দীপকের মত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রচুর পরিমাণে সরনার্থী বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিল। পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের কারণে তারা দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে বাধ্য হয়। যার ফলে মানবিক কারণ বিবেচনা করেও ভারতকে প্রচুর পরিমাণ শরণার্থী আশ্রয়ের ব্যবস্থা করতে হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের ঘটনাটির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনার মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর