উদ্দীপকের মোজাম্বিকের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধেবিরোধিতাকারী বৃহৎ দেশটির ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মোজাম্বিকের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী বৃহৎ দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা ছিল নেতিবাচক। মুক্তিযুদ্ধের পুরো নয় মাস আমেরিকার তখনকার প্রেসিডেন্ট নিক্সন ও তার প্রশাসন পাকিস্তানের জন্য নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন যুগিয়েছিলো। নিক্সন মুক্তিযুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের কিছুই করার নেই বলে অভিমত প্রকাশ করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১০ জুলাই পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করলেও ১০ জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ দিক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তানের সৃষ্ট সমস্যার কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ এবং ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ না করার জন্য আহ্বান করেন। ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপমহাদেশের ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করলে যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। নিক্সন পারমাণবিক অস্ত্রে সজ্জিত সপ্তম নৌবহর' কে বঙ্গোপসাগরে মোতায়েন করেন। তাছাড়াও যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘে মার্কিন কূটনীতিও সক্রিয় থাকে। উদ্দীপকের মত বাংলাদেশের মুক্তিযুদ্ধেও একটি বৃহৎ শক্তি বিরোধিতা করে যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নির্দেশ করে। তাই এটা স্পষ্ট আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী বৃহৎ দেশটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মোজাম্বিকের মতো আমাদের স্বাধীনতা যুদ্ধেবিরোধিতাকারী বৃহৎ …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর