উক্ত দেশের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল— আলোচনা করো।
উত্তর: “উক্ত দেশ তথা ভারতের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করেছিল”- উক্তিটি যথার্থ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভারত একপর্যায়ে তার সীমান্ত উন্মুক্ত করে দেয়, বাংলাদেশ সরকারকে অবাধে ভারতীয় এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেয়। অস্ত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে। শরণার্থী শিবির স্থাপনের পাশাপাশি মে মাসে ভারতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয়, 'মুজিব বাহিনী'। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, প্রবাসী সরকার গঠন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপনে ভারত সহায়তা করে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় জনগণের পক্ষ থেকে এই ন্যায়যুদ্ধে সর্বাত্মক সহানুভূতি ও সাহায্যের আশ্বাস প্রদান করেন । তিনি বলেন, 'This house wishes [গণিত] assure them that their struggle and sacrifices will receive the whole-hearted sympathy and support of the people of India [গণিত] পাকিস্তান তার সশস্ত্রবাহিনীর সর্বাত্মক শক্তিমত্তা নিয়োগ করে। ভারতীয় ৮ ডিভিশন, ৩ বিগ্রেডের বিপরীতে পাকিস্তানের ছিল ৩ ডিভিশন ও ১টি বিগ্রেড। পাশাপাশি, বাংলাদেশের ১ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বেচ্ছাসেবক ছিল। স্থল, নৌ ও বিমান বাহিনী একযোগে যে আক্ৰমণ চালায়, তার বিপরীতে পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নিতে বাধ্য হয় । এছাড়াও প্রায় ১ কোটি বাঙালি শরণার্থীকে দীর্ঘ নয় মাস ভরণপোষণ করে ভারত মানবিকতার পরিচয় দিয়েছিল । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, চূড়ান্ত পর্যায়ে যুদ্ধে সরাসরি অংশ নিয়ে ভারত বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত দেশের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল— আলোচনা …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর