উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধু রাষ্ট্র ভারতের ভূমিকার সাদৃশ্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্ররাষ্ট্র ভারতের সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও শরণার্থীদের আশ্রয়-খাদ্য দিয়ে সহায়তা করে সর্বস্তরের ভারতীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলো। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, অস্ত্র সরবরাহ, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং সর্বশেষ যৌথবাহিনী গঠন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করে ভারত। ভারতীয় সৈন্যবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অভিযানের মুখে স্বল্প সময়ের ব্যবধানে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। উদ্দীপকে দেখা যায়, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দ্ধে মার্কিনীদের মিত্ররাষ্ট্র ফ্রান্স স্বীকৃতি ও সমর্থন প্রদান করে। এছাড়া অর্থ, অস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বন্ধু রাষ্ট্রের ভূমিকা পালন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের মিকা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের ভূমিকার অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়ের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রতের অবদান সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর