উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ে বর্ণিত ভারতীয় উপমহাদেশে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে। এদের উদ্দেশ্য মূলত ছিল বাণিজ্য বা সম্পদ আহরণ করা। কেউ এসেছে হানাদাররূপে, আবার কেউ বণিক বেশে। ভারতীয় উপমহাদেশের ধনসম্পদের কথা জানতে পেরে ব্যবসার উদ্দেশ্যে কয়েকটি ইউরোপীয় দেশের বণিকরা একে একে এ অঞ্চলে আসে। কালক্রমে তাদের বণিকের মানদণ্ড উচ্চাভিলাষ ও স্থানীয় রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে রাজদণ্ডে পরিণত হয়। এক সময় ভারতের সম্পদ করায়ত্ত তথা রাজত্ব দখলের জন্য ইউরোপীয় জাতিগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। নানা ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়। ভারতবর্ষ পরিণত হয় ব্রিটিশ সাম্রাজ্যের অংশে। উদ্দীপকে আফ্রিকা মহাদেশেরও প্রায় একই চিত্র তুলে ধরা হয়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই সম্পদের ওপর অনেক আগে থেকেই বিদেশি শক্তিগুলোর নজর ছিল। এমন প্রেক্ষাপটে অষ্টাদশ শতাব্দীতে আফ্রিকার সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠায় ইউরোপীয়দের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগালসহ ইউরোপীয় দেশগুলোর দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার ঘটনার সাথে উদ্দীপকের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য আছে? ব্যাখ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর