তুমি কি মনে করো উল্লেখিত ঘটনার জন্য শুধুমাত্র বাণিজ্যিক কারণ দায়ী ছিল? মতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার পেছনে বাণিজ্যিক কারণ দায়ী ছিল। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকার প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠায় ইউরোপীয়দের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এক পর্যায়ে আফ্রিকার বিভিন্ন দেশের ওপর ইউরোপীয়দের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকের এ ঘটনাটি ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টিকে ইঙ্গিত করে। আর ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার পেছনে বাণিজ্যিক কারণ দায়ী ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ সালে ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথের কাছ থেকে সনদ নিয়ে ভারত ও পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে বাণিজ্য করতে আসে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের এক ফরমানবলে ওই ইংরেজ বণিকরা ভারতের পশ্চিম উপকূলীয় বন্দর সুরাটে কুঠি স্থাপনের অনুমতি পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে উড়িষ্যার হরিহরপুর, বালাসোর, পাটনা এবং কাশিমবাজারে বাণিজ্যকুঠি স্থাপন করে। কোম্পানি একসময় পশ্চিমবাংলার কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুরের জমিদারি লাভ করে। পরে সেখানেই মহানগর কলকাতা গড়ে ওঠে যা দীর্ঘসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ইংরেজরা প্রথমে বাণিজ্যকে কেন্দ্র করে এদেশে এলেও স্থানীয় শাসকদের প্রাসাদ ষড়যন্ত্র, অন্তর্কোন্দল ও দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করে। এক সময় তারা এদেশে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে । উপরের আলোচনা থেকে বোঝা যায়, ইংরেজরা বাণিজ্যকে কেন্দ্র করেই ভারতবর্ষে এসেছিল। এরপর উচ্চাভিলাষী হয়ে উঠে বিভিন্ন কৌশলে এদেশের শাসনক্ষমতা দখল করে। সুতরাং বলা যায়, উপমহাদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার পেছনে বাণিজ্যিক কারণ দায়ী ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো উল্লেখিত ঘটনার জন্য শুধুমাত্র বাণিজ্যিক কারণ দায়ী …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর