উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে এবং নবাব মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর ইংরেজদের গতিরোধ করার মতো শক্তি ও সাহস এদেশ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। ১৭৬৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে কোম্পানি মীর জাফরের মৃত্যুর পর তার অল্পবয়স্ক পুত্র নাজিমউদ্দৌলাকে শর্তসাপেক্ষে বাংলার সিংহাসনে বসায়। শর্তানুসারে তিনি ইংরেজদের নিজস্ব পুরানো দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুবিধা দেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্য সুবিধা বাতিল করেন। ফলে সরাসরি ইংরেজ রাজত্বের সূচনা না হলেও বাংলার ক্ষমতার চাবিকাঠি ইংরেজদের হাতে চলে যায়। কোম্পানি দেওয়ানি লাভের ফলে সম্রাট ও নবাব উভয়ই ক্ষমতাহীন শাসকে পরিণত হয়। প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেনশনভোগী কর্মচারী। এসময় কোম্পানি এক অভিনব শাসনব্যবস্থা গ্রহণ করে যার নাম দ্বৈতশাসন। এ দ্বৈত শাসনব্যবস্থার অনিবার্য পরিণতি হিসেবে ইংরেজি ১৭৭০ সালে বা বাংলা ১১৭৬ সনে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে ইতিহাসে যা 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত। সুতরাং উদ্দীপকের বর্ণনায় কোম্পারি দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে এ কথা নির্দ্বিধায় বলা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর