উক্ত শাসনব্যবস্থার কুফলগুলো লিখো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিত দেওয়া ঘটনা অর্থাৎ দ্বৈতশাসন ব্যবস্থা বাংলার জনজীবনে বিপর্যয় বয়ে এনেছিল। ওই অভিনব ব্যবস্থা পরবর্তীকালে এক ভয়াবহ দুর্ভিক্ষের সূচনা করে। লর্ড ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হয়ে দ্বৈতশাসনব্যবস্থা প্রবর্তন করেন। এ শাসনব্যবস্থায় বাংলার নবাবের হাতে কার্যত কোনো ক্ষমতা ছিল না। অন্যদিকে কোম্পানি দেওয়ানি লাভ করলেও এর কোনো দায়িত্ব ছিল না। নবাবের পক্ষে নায়েব রেজা খান রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপরতা দেখালেও আইন-শৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করেন। দেশে চুরি, ডাকাতি, রাহাজানি বৃদ্ধি পেয়ে জনজীবনে চরম অরাজকতা ও নিরাপত্তাহীনতা নেমে আসে। কোম্পানির লোকজন মাত্রাতিরিক্ত রাজস্ব আদায় করায় বাংলায় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। এ প্রেক্ষাপটে ১৭৭০ সালে (বাংলা ১১৭৬) খরায় ব্যাপক ফসলহানি হলে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত ওই দুর্ভিক্ষ সম্পর্কে রিচার্ড বেচার মন্তব্য করেছিলেন, “দেশের কয়েকটি অংশে যে জীবিত মানুষ মৃত মানুষকে ভক্ষণ করিতেছে তাহা গুজব নয়, অতি সত্য।” এতে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষ ও মহামারিতে মৃত্যুবরণ করেছিল । উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ইংরেজ স্বার্থের অনুকূলে হলেও ভারতবর্ষের জনগণের দুঃখ-দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ছিয়াত্তরের মন্বন্তরের মতো ভয়াবহ বিপর্যয়ের পেছনেও দায়ী ছিল বিতর্কিত ওই শাসন ব্যবস্থা।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত শাসনব্যবস্থার কুফলগুলো লিখো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর