শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল? নিজস্ব মতামত দাও ।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত যুদ্ধ তথা পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুশো বছরের জন্য অস্তমিত হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। কেননা নবাবের পতনের মধ্য দিয়ে কার্যত বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বাংলার নিয়ন্ত্রণ দখলের পর ইংরেজরা কৌশলে একে একে ভারতবর্ষের অন্যান্য অংশ অধিকার করে। এভাবে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলার পতনের পর মীর জাফর হন। নামমাত্র নবাব। বাংলার প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। তারা ধীরে ধীরে অন্য ইউরোপীয় বণিকদের কোণঠাসা করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে থাকে। ১৭৬৪ সালে নবাব মীর কাশিমের সঙ্গে বক্সারের যুদ্ধের পর ইংরেজরা মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে এবং পুরো ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ১৭৫৯ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে লেখা পত্রে রবার্ট ক্লাইভ ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার আগ্রহের কথা জানান। তখন ব্রিটিশ সরকার সম্মতি না দিলেও ক্লাইভের পরবর্তী কর্মকর্তারা তার পরিকল্পনা অনুসরণ করেই ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী দীর্ঘ ১৯০ বছর ভারতে তাদের শাসন ও শোষণ অব্যাহত থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলাকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করার মাধ্যমেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমি…

উদ্দীপক

ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ছাত্ররা শিক্ষা সফরের ভারতের মুর্শিদাবাদ জেলায় যায়। সফরের অংশ হিসেবে তারা ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশী গ্রামে যায়। শিক্ষক তাদের বলেন, এই গ্রামের আম্রকাননে অনেক বছর আগে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। বাংলা সহ সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম।

ঢাকা কলেজ · 2024

উত্তর

ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।

উত্তর

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জন যেফানিয় হলওয়েল (John Zephaniah Holwell) কর্তৃক প্রচারিত মিথ্যা কাহিনি 'অন্ধকূপ হত্যা' নামে পরিচিত। হলওয়েল নবাব সিরাজ-উদ-দৌলার সৈন্যদের হাতে বন্দি হয়েছিল। সে মুক্তি পাওয়ার পর প্রচারণা চালায় যে, নবাবের আদেশে ১৪৬ জন ইংরেজ বন্দিকে ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪.১০ ফুট প্রস্থবিশিষ্ট ছোট একটি কক্ষে রাখা হয়েছিল। জুন মাসের প্রচণ্ড গরমে এদের মধ্যে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বাকি ২৩ জন কোনোরকমে বেঁচে ছিল। পরবর্তীতে এ কাহিনি অতিরঞ্জিত বলে প্রমাণিত হয়।

উত্তর

উদ্দীপকে পলাশীর যুদ্ধের কথা বলা হয়েছে। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধ একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজ-উদ-দৌলার যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধ ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য বিস্তারের পথ প্রশান্ত করে। উদ্দীপকে এ যুদ্ধেরই নির্দেশ করেছে । ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবের মধ্যে সংঘটিত পলাশীর যুদ্ধের বেশ কিছু কারণ বিদ্যমান ছিল। সিরাজ-উদ-দৌলা যখন মসনদে বসেন প্রচলিত প্রথা অনুযায়ী অন্য ইউরোপীয় বণিকগণ উপঢৌকনসহ তাকে অভিনন্দন জানায়, কিন্তু ইংরেজ বণিকরা তা করেনি। এ স্বীকৃত নীতি উপেক্ষা করায় নবাবের প্রতি অসম্মান করা হয়। এতে নবাব অপমানিতবোধ করেন এবং ক্ষুব্ধ হন। ইংরেজ বণিকগণ নবাবের বাণিজ্য শর্ত না মেনে বাণিজ্য শুল্ক ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসায়ে অবাধে 'দস্তক' ব্যবহার শুরু করেছিল। যাতে দেশীয় ব্যবসায়ীদের অত্যন্ত ক্ষতি হয়। ফলে নবাব ইংরেজদের প্রতি ক্রুদ্ধ হয়ে উঠেন। এছাড়াও নবাবের আদেশ অমান্য করে ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ করে। ইংরেজরা নবাবের সাথে বাণিজ্য সন্ধির যাবতীয় শর্ত ভঙ্গ করে জনসাধারণের ওপর অত্যাচার শুরু করে ও নবাবকে কর দিতে অস্বীকৃতি জানায়। এছাড়াও নবাব সিরাজ-উদ-দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তাছাড়াও নবাবের শত্রুদের কাছে ইংরেজরা আশ্রয় দিয়েছিল। ফলে নবাব ইংরেজদের এসব আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন। এসব কারণে ইংরেজদের সাথে পলাশীর প্রান্তরে নবাব সিরাজ-উদ-দৌলার যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত যুদ্ধ তথা পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুশো বছরের জন্য অস্তমিত হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের তাৎপর্য ছিল সুদূরপ্রসারী। কেননা নবাবের পতনের মধ্য দিয়ে কার্যত বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বাংলার নিয়ন্ত্রণ দখলের পর ইংরেজরা কৌশলে একে একে ভারতবর্ষের অন্যান্য অংশ অধিকার করে। এভাবে ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরু হয়। ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলার পতনের পর মীর জাফর হন। নামমাত্র নবাব। বাংলার প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। তারা ধীরে ধীরে অন্য ইউরোপীয় বণিকদের কোণঠাসা করে নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে থাকে। ১৭৬৪ সালে নবাব মীর কাশিমের সঙ্গে বক্সারের যুদ্ধের পর ইংরেজরা মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে এবং পুরো ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। ১৭৫৯ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে লেখা পত্রে রবার্ট ক্লাইভ ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার আগ্রহের কথা জানান। তখন ব্রিটিশ সরকার সম্মতি না দিলেও ক্লাইভের পরবর্তী কর্মকর্তারা তার পরিকল্পনা অনুসরণ করেই ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তী দীর্ঘ ১৯০ বছর ভারতে তাদের শাসন ও শোষণ অব্যাহত থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলাকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করার মাধ্যমেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।