উইলিয়াম জেমস-এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কর্মের সাদৃশ্য রয়েছে? বিবরণ দাও।
উত্তর: উইলিয়াম জেমসের সাথে আমার পাঠ্যবইয়ের পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামার সাদৃশ্য রয়েছে। ১৪৮৭ খ্রিষ্টাব্দে পর্তুগিজ নাবিক বারথলোমিউ দিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণ সীমায় উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে এসেছিলেন। এর কয়েক বছর পর ১৪৯৮ খ্রিষ্টাব্দের ২০ মে ওই পথ ধরে ভাস্কো-ডা-গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেন। এভাবে পাশ্চাত্য/ইউরোপ থেকে ভারতবর্ষে আসার এক নতুন জলপথ আবিষ্কার হয়। ভাস্কো-ডা-গামার জলপথ আবিষ্কারের পর পর্তুগাল থেকে পর্তুগিজ বণিকগণ ব্যবসার উদ্দেশ্যে ভারতবর্ষে আসতে শুরু করে। কিন্তু ব্যবসায়ের উদ্দেশ্যে এদেশে এলেও এখানে এসে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু জলপথ আবিষ্কারের সাথে সাথে ইউরোপীয় অন্যান্য বণিক সম্প্রদায়ও বিশেষত ইংরেজ, ওলন্দাজ বা ডাচ, ফরাসি প্রভৃতি দেশের বণিকগোষ্ঠীও ভারতবর্ষে ব্যবসায়িক কার্য সাধনে আসতে থাকে। এভাবে ভাস্কো-ডা-গামা উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করার পর ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। যার হাত ধরে ভারতীয় উপমহাদেশের জনগণকে প্রায় ২০০ বছর ইউরোপীয় ঔপনিবেশিক শাসনের জালে আবদ্ধ থাকতে হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উইলিয়াম জেমস-এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কর্মের সাদৃশ্য র…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর