কবির সাহেবের বিশ্বাসঘাতকতাই ছিল রাশেদ সাহেবের পরাজয়ের একমাত্র কারণ- তুমিও কি তাই মনে কর? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আমি মনে করি, উল্লিখিত ব্যক্তি তথা নবাবি শাসনামলের প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক মীর জাফর আলী খাঁর কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর জন্য একটি অন্যতম প্রধান কারণ হলেও একমাত্র কারণ নয়।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে তাদের আধিপত্য পাকাপোক্ত করার জন্য নবাবকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেনাপতি মীর জাফরকেও তারা ক্ষমতার লোভ দেখিয়ে তাদের দলে নিয়ে যায়। রাতের অন্ধকারে বেশকিছু গোপন বৈঠক হয় মীর জাফর গং এবং ইংরেজদের মধ্যে। ইংরেজরা মীর জাফরকে প্রতিশ্রুতি দেয় যে, নবাবকে সিংহাসনচ্যুত করা গেলে তাকে নবাবের আসনে বসানো হবে। মীর জাফর উক্ত প্রস্তাবে ঐকমত্য পোষণ করে। তারপর ১৭৫৭সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে মীর জাফর কৌশলে ইংরেজদের পক্ষে কাজ করে এবং নবাব বাহিনীর পরাজয়ে মুখ্য ভূমিকা রাখে। পলাশী প্রান্তরে হারিয়ে যায় বাংলার স্বাধীনতা। তবে মীর জাফরের বিশ্বাসঘাতকতাকে আমি বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ মনে করি না। বেশ কয়টি কারণের অন্যতম প্রধান কারণ ছিল এটি। তাছাড়া অন্যান্য কারণের মধ্যে ছিল- ১. নবাবের রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব; ২. চারিত্রিক কঠোরতা ও দৃঢ়তার অভাব; ৩. সংকট মুহূর্তে ধৈর্যশীলতার অভাব; ৪. কঠোর ব্যবস্থা গ্রহণে সাহসের অভাব; ৫. আত্মনির্ভরশীলতার অভাব; ৬. সমরনীতিতে পরিপক্বতার অভাব; ৭. সূক্ষ্ম ও কূটবুদ্ধির অভাব ইত্যাদি।সুতরাং বলা যায়, মীর জাফরের কর্মকান্ড বাংলায় স্বাধীনতা হারানোর একমাত্র কারণ নয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কবির সাহেবের বিশ্বাসঘাতকতাই ছিল রাশেদ সাহেবের পরাজয়ের একমাত্র কারণ-…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর