উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের পলাশীর যুদ্ধের ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে দেখা যায় একটি রাজ্যে ভিনদেশি বণিকরা বাণিজ্য করতে আসে। সেই রাজ্যের রাজার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বণিকদের দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং একপর্যায়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। রাজার সেনাপতি চক্রান্ত করে বিদেশি বণিকদের সাথে যোগ দেয়। ফলে যুদ্ধে রাজা শোচনীয়ভাবে পরাজিত হন। যা পলাশীর যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। ভাস্কো-দা-গামা কর্তৃক ভারতে আসার জলপথ আবিষ্কার হলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বণিক সম্প্রদায় ভারতে আসে। যারা ভারতে আসে তাদের মধ্যে সবচেয়ে কূটকৌশলী বণিক সম্প্রদায় ছিল ইংরেজ বণিক সম্প্রদায় বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের রাজন্যবর্গের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে শান্তি নীতি ত্যাগ করে যুদ্ধ নীতি গ্রহণ করে। তারা বাংলার নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মে লিপ্ত হয়ে পড়ে। বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসন লাভের পর তার নিকট আত্মীয়গণ তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং এর সাথে যুক্ত হয় কিছু স্বার্থান্বেষী রাজকর্মচারী। বাংলার এসব স্বার্থান্বেষী মহলের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা যোগাযোগ রক্ষা করে চলে নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য। অবশেষে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ সংঘটিত হয় এবং এ যুদ্ধে নবাব সম্পূর্ণরূপে পরাজিত হন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে পলাশী যুদ্ধের সাদৃশ্য রয়েছে। কেননা ইংরেজরা বাংলায় আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে যার ফলশ্রুতিতে বাংলার নবাবের সাথে ইংরেজদের যুদ্ধ সংঘটিত হয়। আর সেই যুদ্ধে নবাব শোচনীয়ভাবে পরাজিত হন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর