উদ্দীপকে ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে? উক্ত ষড়যন্ত্রের পরবর্তী যুদ্ধের কারণ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের ষড়যন্ত্রের সাথে নবাব সিরাজদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে। এই ষড়যন্ত্রের ফলে পলাশী যুদ্ধ হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করার পর থেকে তার বিরুদ্ধে শুরু হয় নানা রকম ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল রবার্ট ক্লাইভ। তার সাথে আরও যুক্ত ছিল সেনাপতি মীর জাফর, দেওয়ান রায় দুর্লভ, জগৎশেঠ, উর্মিচাদ, রাজ বল্লভ এবং নবাবের বড় খালা ঘসেটি বেগম। এই ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে পলাশী যুদ্ধ হয়। পলাশী যুদ্ধের কারণগুলো হলো- সিরাজউদ্দৌলা মসনদে বসার পর ইংরেজ বণিকগন তার প্রতি আনুগত্য প্রদর্শন করেনি। উপরন্তু নবাবের নির্দেশ অমান্য করে তারা কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে। ফলে নবাব ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হন। তাছাড়া ইংরেজরা কোম্পানির নামে অনুমোদিত 'দস্তক' ব্যক্তিগত বাণিজ্যের কাজে ব্যবহার করে শুল্ক ফাঁকি দিতে থাকে। আবার বাংলার অভ্যন্তরীন অরাজকতার সুযোগে ইংরেজরা আলীনগরের সন্ধির শর্তগুলো মেনে চলতে অস্বীকৃতি জানায়। এমনকি ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ঘসেটি বেগম ও শওকত জংকে সহায়তাদানে সম্মত হয়। পরবর্তীতে দেওয়ান রাজ বল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর সম্পদ নিয়ে ইংরেজদের কাছে আশ্রয় নিলে ইংরেজরা তাকে নবাবের নিকট প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানায়। ফলে নবাবের সাথে ইংরেজদের সম্পর্কের অবনতি ঘটে। অতএব বলা যায়, উপরিউক্ত কারণগুলোর জন্যই পলাশী যুদ্ধ হয়েছিল ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ষড়যন্ত্রের সাথে তোমার পঠিত কোন ষড়যন্ত্রের সাদৃশ্য রয়েছে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর