উদ্দীপকে কোন বণিকজাতির কথা বলা হয়েছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে পর্তুগিজ বনিক জাতির কথা বলা হয়েছে। পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা প্রথম সমুদ্রপথে ১৪৯৮ সালের ২৭ মে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন । তার আসার পর পরই পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে আসতে শুরু করে। বাণিজ্যকে মূলধন করে পর্তুগাল থেকে পর্তুগিজরা ভারতবর্ষে আসলেও ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখতে থাকে। পর্তুগিজরা কেবল ব্যবসায় বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রভাবশালী বারো ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম-নির্যাতন, অত্যাচার ও লুণ্ঠন করত। অনেকসময় সম্রাট বা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা চালিয়ে যেত। তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান পর্তুগিজদের হুগলি কুঠি থেকে বিতাড়িত করেন। সর্বশেষ বাংলার সুবাদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দীপ ঘাঁটি দখল করে বাংলা থেকে বিতাড়িত করেন । উদ্দীপকের ইউরোপের এক বণিক জাতি ভারতে আসার পথপ্রদর্শকের ভূমিকা পালন করে, যারা ফিরিঙ্গি নামে পরিচিত। বাংলার সুবাদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। উদ্দীপকের বর্ণনার সাথে পর্তুগিজ বণিক জাতির মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে পর্তুগিজ বণিক জাতির কথা বলা হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন বণিকজাতির কথা বলা হয়েছে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর