উদ্দীপকের আলোকে তোমার পঠিত বইয়ে কোন ঘটনার মিল রয়েছে? উক্ত ঘটনার প্রভাব আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার বইয়ের দ্বৈতশাসনের মিল রয়েছে ! নিচে দ্বৈতশাসনের প্রভাব আলোচনা করা হলো- দ্বৈতশাসন বলতে দুই পক্ষের শাসনব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থায় নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা । দ্বৈতশাসনের প্রভাব ছিল সদূরপ্রসারী। এ ব্যবস্থায় নবাবের দেশ শাসনের দ্বায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল কোম্পানির হাতে। ফলে দেশে আইনশৃঙ্খলার অবহেলার দরুন ডাকাতরা গ্রামবাংলায় লুটপাট চালাতে থাকে। দ্বৈতশাসন প্রবর্তনের ফলে আমিলদারি প্রথার উদ্ভব হয় । যেহেতু আমিলদের চাকরি ছিল স্বল্পমেয়াদি তাই তারা রাজস্ব বেশি করে আদায় করত। ফলে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈতশাসনের ফলে বাণিজ্য, কৃষি ও শিল্প ক্ষেত্রেও অবনতি ঘটে। ফলে এ দেশের কারিগররা ক্ষতির সম্মুখীন হয় । উদ্দীপকে কল্যাণপাড়া পৌরসভার শাসন পরিচালনার জন্য উপজেলা প্রশাসক দুটি শাসন প্রবর্তন করেন। এতে মেয়রের দায়িত্ব থাকলেও রাজস্ব আদয়ের ক্ষমতা ছিল উপজেলা প্রশাসকের হাতে। তাই ঘটনা আমার বইয়ের রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পঠিত বইয়ে কোন ঘটনার মিল রয়েছে? উক্ত ঘটনার প…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর