উদ্দীপকের জনাব 'ক'-এর সাথে বাংলার কোন নবাবের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের নবাব 'ক'-এর সাথে বাংলার নবাব মীর কাসিমের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ । মীর জাফরের জামাতা মীর কাসিম ১৭৬০ খ্রিস্টাব্দে বাংলার মসনদে আরোহণ করেন। কিন্তু মীর কাসিম মীর জাফরের মতো অপদার্থ, অযোগ্য ও হীন চরিত্রের ছিলেন না। তিনি একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি জনসাধারণের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তাই ইংরেজদের সাথে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থরক্ষা করে তিনি আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলেন যা হীন চরিত্রের অধিকারী মীর জাফরের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তার এরূপ মানব ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত ইংরেজদের জন্য সুখকর না হওয়ায় ইংরেজরা তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে নবাব মীর কাসিমের পরাজয় ঘটে। উদ্দীপকেও দেখা যায়, ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হওয়ার পর জনাব 'ক' ব্যবসায় প্রতিষ্ঠানকে পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণমুক্ত রাখার জন্য কিছু সুপরিকল্পিত পদক্ষেপ নেন এবং আর্থিক সক্ষমতা অর্জন করেন। কিন্তু 'ক'-এর কর্মকাণ্ড পরিচালনা পরিষদের মনঃপুত না হওয়ায় দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব 'ক'-এর সাথে বাংলার নবাব মীর কাসিমের সাথেই সাদৃশ্যপূর্ণ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ক'-এর সাথে বাংলার কোন নবাবের কর্মকাণ্ডের সাদৃশ্য রয…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর