উদ্দীপকের ব্যবসায়ী গোষ্ঠীর সাথে ভারতবর্ষে ইংরেজদের আগমনের ইতিহাসের যে মিল খুঁজে পাওয়া যায় তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ী গোষ্ঠীর সাথে ভারতবর্ষে ইংরেজদের আগমনের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের দিকটির মিল খুঁজে পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে। এদের উদ্দেশ্য ছিল মূলত বাণিজ্য বা সম্পদের আহরণ করা। ভারতীয় উপমহাদেশের ধনসম্পদের কথা জানতে পেরে ইউরোপীয় বণিকরা বাণিজ্যিক কোম্পানি গঠন করে একে একে এ অঞ্চলে চলে আসে। ইংরেজরা ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে ১৬০০ সালে 'East India Company [গণিত] নামে একটি যৌথ বাণিজ্যিক সংঘ গড়ে তোলে। তারা ইংল্যান্ডের রানি এলিজাবেথের কাছ থেকে ১৫ বছর মেয়াদি একটি সনদ লাভ করে। ১৬১৩ সালে ইংরেজরা ভারতের সুরাটে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করে এবং পরবর্তীকালে আগ্রা, আহমেদাবাদ, বোম্বে, মুসলিপট্টম, ঢাকা, কাশিমবাজার, মালদহ প্রভৃতি স্থানে বাণিজ্যকুঠি নির্মাণ করে। কিন্তু পরবর্তী সময়ে তারা ভারতের শাসনক্ষমতা কেড়ে নেয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাবকে পরাজিত করে এবং ১৮৫৮ সালে সিপাহি বিদ্রোহ দমন করে সমগ্র ভারতের শাসনক্ষমতা কেড়ে নেয় । উদ্দীপকের ব্যবসায়ী গোষ্ঠী তমার দেশের সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এসে ধীরে ধীরে বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়। কলা কৌশলে বাণিজ্য কুঠি স্থাপন করে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে শক্তি সঞ্চয় করে। উদ্দীপকের ব্যবসায়ী গোষ্ঠীর সাথে ভারতবর্ষে ইংরেজদের সাম্রাজ্য স্থাপনের বিষয়টি সাদৃশ্যপূর্ণ ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়ী গোষ্ঠীর সাথে ভারতবর্ষে ইংরেজদের আগমনের ইতিহাসের…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর