উদ্দীপকের আলোকে পাঠ্যপুস্তকের সাদৃশ্যপূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যপুস্তকের মীরজাফরের সিংহাসনচ্যুত হওয়া এবং তার জামাতা মীর কাশিমের বাংলার সিংহাসনে আরোহণের ঘটনা সাদৃশ্যপূর্ণ ৷ পলাশীর যুদ্ধে সিরাজ-উদ-দৌলার পতনের পরে মীরজাফর বাংলার মসনদে বসেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক দেড় কোটি টাকা প্রদান করতে তিনি বাধ্য ছিলেন। একমাত্র ক্লাইভকে সন্তুষ্ট করে পঁচিশ লক্ষ টাকা প্রদান করে মীরজাফর কোম্পানির অন্যান্য চাহিদা পূরণ করতে গিয়ে বর্ধমান, নদীয়া এবং হুগলী পরগনার রাজস্ব তাদের দান করতে হয়। ফলে বাংলার রাজকোষের সমুদয় অর্থ কোম্পানিকে প্রদান করে তিনি কপর্দকশূন্য হয়ে পড়েন। একসময় মীরজাফর উপলব্ধি করতে পারেন তিনি নামমাত্র নবাব হয়ে ক্ষমতায় আসীন বটে, কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ করতে থাকে ইংরেজ বণিকরা ফলে ইংরেজদের প্রতি বিরক্ত হয়ে মীরজাফর তাদের বাংলা থেকে বিতাড়নের চেষ্টায় ওলদাজদের সাহায্য কামনা করেন। মীরজাফরের ষড়যন্ত্র ও অকর্মণ্যতা ইংরেজদের কাছে স্পষ্ট হয়ে উঠলে অর্থ প্রদানের অক্ষমতা হেতু ইংরেজরা মীর জাফরকে সিংহাসনচ্যুত করে তার জামাতা মীর কাশিমকে বাংলার সিংহাসনে বসায়। উদ্দীপকে লোকমান রসূলপুর গ্রামের মেম্বার হয়েই বুঝতে পারে তিনি আসলে প্রকৃত জনপ্রতিনিধি নন। তিনি রাজনৈতিক নেতাদের হাতের পুতুল। এ অসহনীয় অবস্থা থেকে মুক্তিলাভের জন্য তাহেরপুরের মেম্বারের সাথে গোপনে পরামর্শ করে করণীয় ঠিক করেন। কিন্তু চতুর রাজনৈতিক নেতৃবৃন্দ এটি বুঝতে পেরে লোকমানকে পদচ্যুত করে তার বোন জামাই শিমুলকে রসূলপুর গ্রামের মেম্বার পদে বসান। উদ্দীপকের ঘটনার সাথে মীরজাফরের সিংহানচ্যুত হওয়া এবং তার জামাতা মীর কাশিমের বাংলার মসনদে আরোহণ সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পাঠ্যপুস্তকের সাদৃশ্যপূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর