তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানোর জন্য একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও ।
উত্তর: উল্লিখিত ব্যক্তি অর্থাৎ মীরজাফরের কর্মকাণ্ডকে বাংলার স্বাধীনতা হারানোর একমাত্র কারণ বলে আমি মনে করি না । পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাবের ওই পরাজয়ের পেছনে মীরজাফরের বিশ্বাসঘাতকতা ছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তরুণ নবাবের মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব ছিল। তাই বারবার বিশ্বাসঘাতকদের গোপন ষড়যন্ত্রের খবর পাওয়া সত্ত্বেও নবাব তাদের বিষয়ে ব্যবস্থা নেননি। যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে যুদ্ধবিরতি ঘোষণা করা তার সমরনীতির অপরিপক্বতার পরিচয় বহন করে। নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ ও তাদের রণকৌশল উন্নততর ছিল । উদ্দীপকে দেখা যায়, গ্রিক বীর আলেকজান্ডার রাজ্য জয়ের নেশায় সুদূর ভারতে আসেন। তখন উত্তর-পশ্চিম ভারতের তক্ষশিলার রাজা অশোক নিজের ক্ষমতা রক্ষার জন্য স্বদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে আলেকজান্ডারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এ ঘটনাটির সঙ্গে মীরজাফরের বিশ্বাসঘাতকতার মিল রয়েছে। তবে ওপরের আলোচনার ভিত্তিতে স্পষ্ট, বাংলার স্বাধীনতা হারানোর পেছনে সেটাই একমাত্র কারণ ছিল না ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উল্লিখিত ব্যক্তির কর্মকাণ্ড বাংলার স্বাধীনতা হারানো…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর