উদ্দীপকের ন্যায় জলপথে ইউরোপীয়দের ভারতে আগমন ব্যাখ্যা করো।
উত্তর: উক্ত জাতিসমূহের আগমনের ফলে ভারতের স্বাধীনতা ক্রমান্বয়ে বিপন্ন হয়। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতবর্ষে জলপথে আসার পথ আবিষ্কার করেন। এতে ফলে ভারতবর্ষে বাণিজ্যের সুবিধা বেড়ে যায়, যার ফলে বিভিন্ন বণিকগোষ্টি ধীরে ধীরে ভারতবর্ষে আসা শুরু করে। লাভজনক ব্যবসায়ের পরিস্থিতি দেখার কারণে ধীরে ধীরে ইংরেজ, ওলন্দাজ, দিনেমার প্রভৃতি বণিকরা আসতে শুরু করে। এছাড়াও ১৬০০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ১৬০২ সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এছাড়াও পরবর্তীতে ১৬৬৪ সালে ফরাসিরাও ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং সবাই ব্যবসায়িক কার্য পরিচালনা করতে থাকে। কিন্তু এই বণিকদের কারণে ধীরে ধীরে ভারতবর্ষের স্বাধীনতা বিপন্ন হতে থাকে। পর্তুগিজদের দস্যুতা এবং বিভিন্ন অপকর্মের পাশাপাশি জোরপূর্বক ধর্মান্তরিত করার অপরাধ দেখা যায়। এছাড়াও ইংরেজদের রাজনৈতিক কুটকৌশল এর মাঝে বিভিন্ন ইউরোপীয় শক্তি এখানে টিকতে পারে না। পরবর্তীতে ব্রিটিশরা বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে, যার ফলে ভারত বর্ষ প্রায় ২০০ বছর ইংরেজদের কাছে পরাধীন থাকে। তাই বলা যায়, উক্ত জাতিসমূহের আগমনের ফলে ভারতের স্বাধীনতা ক্রমান্বয়ে বিপন্ন হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ন্যায় জলপথে ইউরোপীয়দের ভারতে আগমন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর