তুমি কি মনে কর উদ্দীপকের ন্যায় তোমার পাঠ্যবইয়ের শাসকের পরাজয় দেশে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্র তৈরি করে? তা বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ই এদেশে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্র তৈরি করে । পলাশী যুদ্ধে জয়ের মাধ্যমে ইংরেজদের মর্যাদা ও প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছিল এবং ইংরেজরা মীর জাফরকে বাংলার নবাবের আসনে বসালেও তিনি ছিলেন নামমাত্র নবাব। প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজদের তথা রবার্ট ক্লাইভের হাতে। পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। পলাশীর যুদ্ধে জয়লাভের পর আপাতদৃষ্টিতে ইংরেজদের রাজনৈতিক সার্বভৌমত্ব স্থাপিত না হলেও ইংরেজ কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। যুদ্ধ পূর্ববর্তী সময়ে ইংরেজরা ছিল ভারতীয় শাসকগোষ্ঠীর কৃপা ও অনুগ্রহপ্রার্থী। যুদ্ধে জয়ের ফলে ভারতীয়রা ইংরেজদের কাছে কৃপা অনুগ্রহপ্রার্থী হয়ে যায়। এ যুদ্ধের পরিণতি হিসেবে উপমহাদেশের সবকিছু কোম্পানির আওতায় চলে আসে। এতে বাংলার সাথে সমগ্ৰ ভারতবর্ষের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত হয়। ইংরেজদের স্বার্থে এদেশের আর্থসামাজিক, রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে । নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বাংলা তথা সমগ্র ভারতবর্ষে ইংরেজদের বিজয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল। ইংরেজরা বাংলাদেশসহ দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করে ফরাসি বণিকদেরকে বিতাড়িত করে এবং উপমহাদেশে একচেটিয়াভাবে সম্পদ আহরণ করে অপ্রতিহত শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়। সুতরাং একথা বলা অমূলক হবে না যে, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ই এদেশে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্র তৈরি করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের ন্যায় তোমার পাঠ্যবইয়ের শাসকের পরাজয় দেশ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর