উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যপুস্তকের ভারতবর্ষের আবিষ্কারের কী মিল রয়েছে- ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের বর্ণনার সাথে আমার পাঠ্যপুস্তকের পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার ভারতবর্ষের আবিষ্কারের মিল রয়েছে। ১৪৮৭ সালে পর্তুগিজ নাবিক বার্থনামিউ দিয়াজ আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে এসেছিলেন। এর কয়েক বছর পর ১৪৯৮ সালের ২৭ মে উত্তমাশা অন্তরীপ ধরে পর্তুগিজ নাবিক ভাস্কো- দা-গামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। এ সময় কালিকটের স্থানীয় রাজা জামোরিক বা জামোরিন তাকে আতিথেয়তা প্রদান করেন। এভাবে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার এক নতুন জলপথ আবিষ্কার হয়। এভাবে ভাস্কো-দা-গামা উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করার পর ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্ত সূচনা করে । উদ্দীপকে আমেরিগো ভেচপুচি কর্তৃক আমেরিকা আবিষ্কার ভৌগোলিক আবিষ্কারের যুগে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তার আবিষ্কৃত সূত্র ধরেই ইউরোপের বিভিন্ন জাতিসমূহ, আমেরিকায় পাড়ি জমায়। ইউরোপীয়দের জন্য আমেরিকা আবিষ্কারের বাণিজ্যের এক নতুন দিক উন্মোচন করে। সুতরাং উদ্দীপকের সাথে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা- গামার ভারতবর্ষের আবিষ্কারের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যপুস্তকের ভারতবর্ষের আবিষ্কারের কী মিল রয…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর