উদ্দীপকে আকাশের দেখা নাটকের ঘটনা তোমার পঠিত কোন যুদ্ধের প্রতিচ্ছবি? উক্ত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আকাশের দেখা নাটকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বক্সারের যুদ্ধের মিল রয়েছে। বক্সারের যুদ্ধের কারণগুলো নিম্নলিখিত— প্রথমত, রাজধানীতে ইংরেজ রেসিডেন্টের শাসনকার্যে অবৈধ হস্তক্ষেপ স্বাধীনচেতা মীর কাসিমের নিকট অসহনীয় ছিল। তাই প্ৰশাসনকে ইংরেজ প্রভাবমুক্ত রাখার জন্য তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন এবং চারপাশে পরিখা খনন ও দুর্গ নির্মাণ করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করে । দ্বিতীয়ত, ইংরেজরা পুনরায় মীর জাফরকে বাংলার সিংহাসনে বসাতে পারে। এ সন্দেহের দরুন মীর কাসিমকে প্রস্তুতি গ্রহণ করতে হয়েছিল। তাই ইংরেজদের সম্ভাব্য আক্রমণের মোকাবিলা করার জন্য তিনি: সামরু ও মার্কার নামে দুই জন ইউরোপীয় সৈনিকদের সাহায্যে নিজ বাহিনীকে ইউরোপীয় সামরিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করেন। তৃতীয়ত, মীর কাসিম বিহারের শাসনকর্তা রামনারায়ণের ইংরেজপ্রীতি ও দুর্নীতি লক্ষ করে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করলে মীর কাসিমের কার্যকলাপ ইংরেজদের মনে অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি করে । চতুর্থত, মীর কাসিম দস্তক্রের অপব্যবহার সম্পর্কে গভর্নরের কাছে প্রতিবাদ জানালেন। কিন্তু নবাব প্রতিকার না পেয়ে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ী নির্বিশেষে সকল ব্যবসায়ীর ওপর থেকে বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এ নতুন ব্যবস্থার ফলে ইংরেজদের স্বার্থে আঘাত লাগে; যার, দরুন সংঘাত অনিবার্য হয়ে পড়ে উক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আকাশের দেখা নাটকের ঘটনা তোমার পঠিত কোন যুদ্ধের প্রতিচ্ছবি?…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর