শেয়ারFacebookWhatsApp

'ক' দেশের বণিকদের মত কোন দেশের বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'ক' দেশের বণিকদের মতো পর্তুগিজ বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে । দুঃসাহসী পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালের ২৭ মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে উপস্থিত হন। তিনিই সমুদ্রপথে ভারতে আসা প্রথম ইউরোপীয়। ভাস্কো-দা-গামার এ জলপথ আবিষ্কারের পর থেকেই পর্তুগিজরা ভারতে আসতে শুরু করে। বাণিজ্য করতে আসা পর্তুগিজরা ক্রমে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। ভাস্কো-দা-গামা পরবর্তী পর্তুগিজ বণিক আলভারেজ ক্যাব্রাল কালিকটে থাকা আরব বণিক ও নাবিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের সেখান থেকে বিতাড়িত করেন। ১৫০৯ সালে আল বুকার্ক ভারতবর্ষে পর্তুগিজ রাজার প্রতিনিধি হয়ে এসে পশ্চিম উপকূলের চৌল, বোম্বাই, সালসেটি, কোচিন, গোয়া, দিউ এসব স্থানে কুঠি স্থাপন করেন। তাছাড়া তারা তৎকালীন পূর্ব ভারতের চট্টগ্রাম, সাতগাঁও ও উড়িষ্যায় বসতি স্থাপন করেন। তবে একপর্যায়ে পর্তুগিজদের কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে সম্রাট শাহজাহান হুগলি থেকে তাদের বিতাড়িত করেন। আগে এলেও শেষ পর্যন্ত ভারতবর্ষে আসা অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে পর্তুগিজরা এ অঞ্চল ত্যাগ করেছিল। উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশের কিছু বণিক ব্যবসা-বাণিজ্য করতে 'খ' দেশে আসে। কিন্তু তারা এখানে এসে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। 'ক' দেশটির বণিকদের এমন কাজের সাথে উপরে আলোচিত পর্তুগিজ বণিকদের তৎপরতার মিল লক্ষ করা যায়। তাই বলা যায়, 'ক' দেশের বণিকদের মতো ইউরোপের দেশ পর্তুগালের বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়েছিল।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

'ক' দেশের বণিকদের মত কোন দেশের বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সা…

উদ্দীপক

'ক' দেশের কিছু বণিক ব্যবসা-বাণিজ্য করার জন্য 'খ' দেশে আসে। তারা 'খ' দেশে বাণিজ্য করতে এসে সেখানে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। ফলে 'খ' দেশে বাণিজ্য করতে আসা অন্য বণিকদের সাথে ক্রমাগত যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে। এক পর্যায়ে তারা 'খ' দেশের জনগণের ওপর নির্যাতন, লুণ্ঠন ও জোরপূর্বক মানুষকে ধরে নিয়ে যাওয়া ইত্যাদি করতে থাকলে দেশীয় রাজা তাদের উপর রুষ্ট হন। ফলে তারা ঐ দেশ হতে বিতাড়িত হয়।

Dhaka · 2019

উত্তর

পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে ভারতবর্ষে আসেন।

উত্তর

ফরাসিদের বিফলতার অন্যতম কারণ ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সূত্রপাত। ইউরোপে সংঘটিত সাত বছরব্যাপী ইঙ্গ-ফরাসি যুদ্ধকে কেন্দ্র করে ভারতেও উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কর্নাটকে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিদের মধ্যে তিনটি যুদ্ধ হয়। এ যুদ্ধে ফরাসিদের পরাজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে ইংরেজদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' দেশের বণিকদের মতো পর্তুগিজ বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়ে । দুঃসাহসী পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালের ২৭ মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে উপস্থিত হন। তিনিই সমুদ্রপথে ভারতে আসা প্রথম ইউরোপীয়। ভাস্কো-দা-গামার এ জলপথ আবিষ্কারের পর থেকেই পর্তুগিজরা ভারতে আসতে শুরু করে। বাণিজ্য করতে আসা পর্তুগিজরা ক্রমে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। ভাস্কো-দা-গামা পরবর্তী পর্তুগিজ বণিক আলভারেজ ক্যাব্রাল কালিকটে থাকা আরব বণিক ও নাবিকদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের সেখান থেকে বিতাড়িত করেন। ১৫০৯ সালে আল বুকার্ক ভারতবর্ষে পর্তুগিজ রাজার প্রতিনিধি হয়ে এসে পশ্চিম উপকূলের চৌল, বোম্বাই, সালসেটি, কোচিন, গোয়া, দিউ এসব স্থানে কুঠি স্থাপন করেন। তাছাড়া তারা তৎকালীন পূর্ব ভারতের চট্টগ্রাম, সাতগাঁও ও উড়িষ্যায় বসতি স্থাপন করেন। তবে একপর্যায়ে পর্তুগিজদের কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে সম্রাট শাহজাহান হুগলি থেকে তাদের বিতাড়িত করেন। আগে এলেও শেষ পর্যন্ত ভারতবর্ষে আসা অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে পর্তুগিজরা এ অঞ্চল ত্যাগ করেছিল। উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশের কিছু বণিক ব্যবসা-বাণিজ্য করতে 'খ' দেশে আসে। কিন্তু তারা এখানে এসে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখে। 'ক' দেশটির বণিকদের এমন কাজের সাথে উপরে আলোচিত পর্তুগিজ বণিকদের তৎপরতার মিল লক্ষ করা যায়। তাই বলা যায়, 'ক' দেশের বণিকদের মতো ইউরোপের দেশ পর্তুগালের বণিকেরা ভারতবর্ষে ব্যবসা করতে এসে সাম্রাজ্য বিস্তারের দিকে ঝুঁকে পড়েছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি এ উপমহাদেশে আসা অন্যান্য দেশের বণিকরাও পর্তুগিজ বণিকদের মতই বাণিজ্য ও সাম্রাজ্য বিস্তারের মানসিকতা নিয়ে এসেছিল। তবে তাদের সবাই সফলতা পায়নি। প্রাচীনকাল থেকেই ভারত ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এ দেশের গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। ভারতের উর্বর কৃষিজমিতে বিপুল পরিমাণ খাদ্য ও অর্থকরী শস্য উৎপন্ন হতো। ভারতে উৎপন্ন কৃষিপণ্যের মধ্যে ছিল ধান, পাট, গম, যব, বার্লি, তামাক, আখ, সরিষা ও বিভিন্ন ধরনের ফল। মসলিনসহ এ দেশের তাঁতিদের হাতে বোনা কিছু বস্ত্রের খ্যাতি বিদেশেও ছড়িয়ে পড়েছিল। ভারতে অনেক খনিজ সম্পদ ও মূল্যবান রত্নও ছিল । বিপুল এ সম্পদের আকর্ষণে অনেক বিদেশি জাতিই যুগে যুগে এদেশের সাথে বাণিজ্য করতে এসেছে। এদের মধ্যে ছিল আরব, পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ফরাসি, গ্রিক, আর্মেনীয়, ইংরেজ প্রভৃতি জাতির বণিকরা। তবে এ দেশে ইউরোপীয় বণিকদের আগমণ শুরু হয় কার্যত ষোড়শ শতক থেকে । বাণিজ্যের এক পর্যায়ে তাদের কেউ কেউ রাজনৈতিক প্রভাব বিস্তারেরও চেষ্টা করে। উপমহাদেশের সঙ্গে বাণিজ্য করে লাভবান হতে ইউরোপীয়রা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এক্ষেত্রে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি সবচেয়ে বেশি সফল হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে প্রথমে বাণিজ্য করতেই এসেছিল। পরবর্তী সময়ে তারা উচ্চাভিলাসী হয়ে ওঠে এবং এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেও সক্ষম হয়।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।