তুমি কি মনে কর উপমহাদেশে আসা বণিকদের কর্মকাণ্ড উক্ত বণিকদের কর্মকাণ্ডের মতই ছিল? তুলনামূলক আলোচনা করো।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি এ উপমহাদেশে আসা অন্যান্য দেশের বণিকরাও পর্তুগিজ বণিকদের মতই বাণিজ্য ও সাম্রাজ্য বিস্তারের মানসিকতা নিয়ে এসেছিল। তবে তাদের সবাই সফলতা পায়নি। প্রাচীনকাল থেকেই ভারত ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এ দেশের গ্রামগুলো ছিল স্বয়ংসম্পূর্ণ। ভারতের উর্বর কৃষিজমিতে বিপুল পরিমাণ খাদ্য ও অর্থকরী শস্য উৎপন্ন হতো। ভারতে উৎপন্ন কৃষিপণ্যের মধ্যে ছিল ধান, পাট, গম, যব, বার্লি, তামাক, আখ, সরিষা ও বিভিন্ন ধরনের ফল। মসলিনসহ এ দেশের তাঁতিদের হাতে বোনা কিছু বস্ত্রের খ্যাতি বিদেশেও ছড়িয়ে পড়েছিল। ভারতে অনেক খনিজ সম্পদ ও মূল্যবান রত্নও ছিল । বিপুল এ সম্পদের আকর্ষণে অনেক বিদেশি জাতিই যুগে যুগে এদেশের সাথে বাণিজ্য করতে এসেছে। এদের মধ্যে ছিল আরব, পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ফরাসি, গ্রিক, আর্মেনীয়, ইংরেজ প্রভৃতি জাতির বণিকরা। তবে এ দেশে ইউরোপীয় বণিকদের আগমণ শুরু হয় কার্যত ষোড়শ শতক থেকে । বাণিজ্যের এক পর্যায়ে তাদের কেউ কেউ রাজনৈতিক প্রভাব বিস্তারেরও চেষ্টা করে। উপমহাদেশের সঙ্গে বাণিজ্য করে লাভবান হতে ইউরোপীয়রা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এক্ষেত্রে ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি সবচেয়ে বেশি সফল হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে প্রথমে বাণিজ্য করতেই এসেছিল। পরবর্তী সময়ে তারা উচ্চাভিলাসী হয়ে ওঠে এবং এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেও সক্ষম হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উপমহাদেশে আসা বণিকদের কর্মকাণ্ড উক্ত বণিকদের কর্মকাণ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর