উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ে বর্ণিত ঔপনিবেশিক শক্তি অর্থাৎ ভারতবর্ষে আসা ইউরোপীয় বাণিজ্যিক গোষ্ঠীগুলোর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটেছে। কেউ এসেছে হানাদাররূপে, আবার কেউ বণিক বেশে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা প্রথম ইউরোপীয় হিসেবে সমুদ্রপথে ভারতে আসার পর থেকে একের পর এক ইউরোপীয় জাতি এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতে থাকে। এদের মধ্যে ছিল পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ, ফরাসি ইত্যাদি। এদের উদ্দেশ্য মূলত ছিল বাণিজ্য বা সম্পদ আহরণ করা। ভারতীয় উপমহাদেশের ধনসম্পদের কথা জানতে পেরে ইউরোপীয় দেশের বণিকরা বাণিজ্যিক কোম্পানি গঠন করে একে একে এ অঞ্চলে আসে। এক সময় ভারতের সম্পদ করায়ত্ত এমনকি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ইউরোপীয় জাতিগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। নানা ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়। কালক্রমে তাদের বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদন্ডে। ভারতবর্ষ পরিণত হয় সুবিশাল ব্রিটিশ সাম্রাজ্যের অংশে। উদ্দীপকে বলা হয়েছে, ১৭৭৩ খ্রিষ্টাব্দে জেমস কুক ও তার সহযোগী নাবিকরা অ্যান্টার্কটিকা অঞ্চল আবিষ্কার করেন। এই সংবাদ সারাবিশ্বে ছড়িয়ে পড়লে রুশ, ইংরেজ ও আমেরিকানরা অর্থনৈতিক সুবিধার আশায় ঐ অঞ্চলে প্রবেশ করে। উদ্দীপকের এ ঘটনার সাথে ভারতবর্ষে ইউরোপীয় কোম্পানিসমূহের আগমনের মিল রয়েছে। ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করার পর থেকেই বিভিন্ন ঔপনিবেশিক শক্তি এ দেশে আসতে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ে বর্ণিত ঔপনিবেশিক শক্তি অর্থাৎ ভারতবর্ষে আসা ইউরোপীয় বণিকদের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর