উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট পাঠ্যপুস্তকের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের পরাজয়ের ঘটনাকে ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :আলীর্বাদ খানের মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা বাংলার শাসনভার গ্রহণ করলে সেটি তার খালা ঘসেটি বেগম সহ অনেক আপনজনদের পছন্দ হয়নি। যার ফলে তারা সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে তারা ইংরেজদের ষড়যন্ত্রে যোগ দেয়। যার ফলে রবার্ট ক্লাইভ তাদের এই ষড়যন্ত্রকে সফল করার উদ্যোগ নেয়। আর যুদ্ধ করার জন্য রবাট ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলিনগর সন্ধী ভঙ্গের একটি মিথ্যা অভিযোগ আরোপ করে, যার ফলে যুদ্ধ ঘোষণা হয়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধে নবাবের সেনাপতি মীরজাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকেও যেকোনো রাষ্ট্রের যুদ্ধে জয় পরাজয়ে বিশ্বাসঘাতকতার কথা তুলে ধরা হয়েছে। এই বিশ্বাসঘাতকার ইতিহাসের ফলে অনেক স্বাধীন রাষ্ট্রই পরাধীন হয়ে গিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট পাঠ্যপুস্তকের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের পরাজয়ের ঘটনাকে ইঙ্গিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রেক্ষাপট তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনাকে ইঙ্গিত কর…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর