উক্ত ঘটনার ফলাফল তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা তথা পলাশীর যুদ্ধের ফলাফল নিম্নে পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো :ভারতবর্ষে ইউরোপীয়দের বাণিজ্যের জন্য আসার কারনে বিভিন্ন সময় জনগণের স্বাধীনতা বিপন্ন হয়। এরই ধারাবাহিকতায় ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার আপনজন এবং ইংরেজিদের কূটচাল এর কাছে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলায় পরাজয় ঘটে। যার মাধ্যমে পরোক্ষভাবে ক্ষমতা ইংরেজদের কাছে চলে যায়। আর এরই মধ্যে দিয়ে ইংরেজরা বণিক মানদণ্ড থেকে স্থলাভিষিক্ত হয়ে শাসক রাজদণ্ডে অভিষিক্ত হয়। এছাড়াও তারা দ্বৈত শাসনের উদ্ভব ঘটায়, যেখানে মীরজাফর মসনদে বসা থাকলেও প্রকৃত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজরাই। এছাড়াও তারা এই সময়ে ভারতবর্ষে একচেটিয়া ভাবে বাণিজ্যের অধিকার পায়। যার ফলে ফরাসিরা একটা সময় পর সমূলে উৎপাটিত হয়। এছাড়াও এই সুযোগে তারা ব্যাপক হারে সম্পদ তাদের দেশে পাচার করতে থাকে। পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে ব্রিটিশ সেনাবাহিনীকে বাধ্যতামূলক করে তারা বাংলার রাজনীতিতে স্থায়ী হস্তক্ষেপে সুযোগ তৈরি করে। তাই বলা যায়, বাংলার ইতিহাসে পলাশীর যুদ্ধের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনার ফলাফল তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর