“উক্ত নাবিকের দেখানো পথ ধরে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে অন্যান্য জাতির আগমন ঘটেছিল”– যুক্তি দাও।
উত্তর: "উক্ত নাবিকের দেখানো পথ ধরে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে অন্যান্য জাতির আগমন ঘটেছিল"- কথাটি যথার্থ। নিচে এর যথার্থতা মূল্যায়ন করা হলোঃ ভাস্কো দ্যা গামা একজন পর্তুগীজ অনুসন্ধানকারী এবং পর্যটক যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসেন।ভাস্কো দা গামার এই আবিষ্কার বৈশ্বিক সাম্ৰাজ্যবাদের ইতিহাসে অতি তাৎপৰ্য্যপূৰ্ণ ছিল কারণ এই ভ্ৰমণের দ্বারাই পর্তুগীজদের এশিয়া মহাদেশে দীৰ্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়েছিল৷ তার দ্বারা আবিষ্কৃত পথটি বিবাদপূৰ্ণ ভূমধ্য সাগর এবং বিপদজনক আরব উপদ্বীপ পার হওয়া থেকে রেহাই দিয়েছিল কারণ সমগ্র পথটিই ছিল সাগর পথে৷ ভাস্কো দা গামা এর পর ইউরোপ থেকে নাবিকের দল ভারতবর্ষে ব্যবসা করতে আসে। এর মধ্যে পর্তুগীজ, রোমান, ডাচ, ফ্রান্স, ইংরেজরা ছিলো অন্যতম।এই নৌ পথেই ইংরেজরা এসে প্রায় ২০০ বছর ভারত বর্ষ শাসন করেছে। পরিশেষে বলা যায় যে, ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতবর্ষে নৌপথে আগমন করেছিলেন। পরে তার পদাংক অনুসরণ করে বহু জাতি ভারতবর্ষে আসে।পরবর্তীতে ব্যবসা ও শাসন শুরু করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত নাবিকের দেখানো পথ ধরে পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে অন্যান্য জা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর